এক্সপ্লোর

ঘটনা ধরা পড়ল সিসিটিভি-তে, স্ত্রী ক্যান্ডিস সম্পর্কে আপত্তিজনক মন্তব্য শুনে ডি ককের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওয়ার্নার?

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজের প্রথম টেস্ট চলাকালে ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যে বচসার ঘটনায় নয়া মোড়। ডারবান টেস্টের চতুর্থ দিন দুই দলের খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে ফিরছিলেন তখন ডি কক ও ওয়ার্নারের মধ্যে ঝামেলা বেঁধে যায়। ওই ঘটনা সিসিটিভি-তে ধরা পড়েছে। কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ডি কক ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস সম্পর্কে কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওয়ার্নার। বচসা এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায় যে, দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। দক্ষিণ আফ্রিকার মিডিয়ায় ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি ডি’কক-কে অশ্রাব্য গালাগালি করেন। এমনকী তাঁর মা ও বোনকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। সমানে ব্যক্তিগত আক্রমণে ডি’কক নিজেকে আর ধরে রাখতে পারেননি বলে অভিযোগ। তিনিও ওয়ার্নারের স্ত্রী-কে নিয়ে পাল্টা অপমানজনক মন্তব্য করেন। এতেই অস্ট্রেলীয় ওপেনার খেপে গিয়ে আরও গালিগালাজ করেন। অসি অধিনায়ক স্টিভ স্মিথ এসে বুঝিয়ে সুঝিয়ে ওয়ার্নারকে এগিয়ে যেতে বলেন। দুই দলের বাকি খেলোয়াড়রাও দুই ক্রিকেটারকে শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে প্রথমে উসমান খোয়াজা, পরে টিম পেন এবং শেষে স্টিভ স্মিথকে ঘটনাস্থল থেকে ওয়ার্নারকে নিয়ে যেতে দেখা গিয়েছে। কিন্তু ওয়ার্নার এতটাই রেগে গিয়েছিলেন যে, ফিরে এসে তাঁকে ডি কককে কিছু বলতে দেখা যায় ভিডিও-তে। বচসা বাড়তে দেখে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসি। যদিও ভিডিও-তে ডি কককে শান্ত থাকতেই দেখা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ইংল্যান্ডের ফ্যান গ্রুর বার্মি আর্মিও ওয়ার্নারের স্ত্রীকে নিয়ে স্লেজিং করেছিল। একটি গানের মাধ্যমে তারা ওয়ার্নারকে স্লেজিং করেছিল।

সেরা শিরোনাম

Sanju Samson: জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
জন্মদিনে বড় উপহার, অধিনায়ক করা হল সঞ্জু স্যামসনকে, ১৮ সদস্যের দল ঘোষণা
Shreyas Iyer: নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
নেতৃত্ব হারাবেন শ্রেয়স আইয়ার? আইপিএলে হার্দিককে কি গুরুদায়িত্ব দেবে পঞ্জাব কিংস?
Hardik Pandya: চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
চমক! হার্দিককে ছেড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে নিল সবচেয়ে বেশি টি-২০ উইকেট পাওয়া পেসারকে
IPL: এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের
এবার নতুন সময়ে হবে আইপিএল? সূচি বদলে দেওয়ার প্রস্তাব, সমর্থন প্রাক্তন চেয়ারম্যানের

ভিডিও

Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget