এক্সপ্লোর

'মরু ঝড়' ম্যাচে মেজাজ হারিয়েছিলেন সচিন, বাড়িতে ফিরে ধমকও খেতে হয়েছিল

সচিন তেন্ডুলকরের কেরিয়ার নিয়ে কথা বলতে গেলে ১৯৯৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 'মরু ঝড়ে'র প্রসঙ্গ উঠবেই। ১৯৯৮-এর ২২ এপ্রিল শারজায় মরু ঝড় দুবার উঠেছিল। প্রথমবার আক্ষরিক অর্থেই।

নয়াদিল্লি: সচিন তেন্ডুলকরের কেরিয়ার নিয়ে কথা বলতে গেলে ১৯৯৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 'মরু ঝড়ে'র প্রসঙ্গ উঠবেই। ১৯৯৮-এর ২২ এপ্রিল শারজায় মরু ঝড় দুবার উঠেছিল। প্রথমবার আক্ষরিক অর্থেই। ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল অসি ফিল্ডার ও ভারতীয় ব্যাটসম্যানদের। দ্বিতীয় ঝড় উঠেছিল সচিনের ব্যাটে। একদিনের ক্রিকেটে সচিনের অন্যতম সেরা ইনিংস হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে শারজার 'মরু ঝড়'। যদিও তাঁর ১৪৩ রানের ইনিংস দলকে জয়ী করতে পারেনি। কিন্তু তা ক্রিকেটের লোকগাথায় ঢুকে গিয়েছে। তবে ত্রিদেশীয় সিরিজে রান রেটের বিচারে ভারতকে ফাইনালে তুলে দিয়েছিল ওই ইনিংস। বাকিটা ইতিহাস। সচিনের সেই ইনিংস ঘিরে অনেক কথাই পরবর্তী কালে উঠে এসেছে। অসি অ্যাটাক ভোঁতা করার ক্ষেত্রে সচিনের কৌশল, তাঁর মনোভাব ও ব্রেকের সময় ড্রেসিংরুমের কথাবার্তা-র টুকরো টুকরো ঘটনা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। তবে সবচেয়ে স্মরণীয় হল, ডেমিয়েন ফ্লেমিং, মাইকেল কাসপ্রোউইচ, শেন ওয়ার্ন ও টম মুডিকে নিয়ে  গড়া অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকের সামনে সচিনের সংহারমূর্তি। সচিন তাঁর কেরিয়ারের সেরা ইনিংস খেললেও বাড়ি ফিরে কিন্তু ধমক খেতে হয়েছিল দাদা অজিত তেন্ডুলকরের কাছে। ২২ বছর আগের সেই ইনিংসের কথা স্মরণ করতে গিয়ে সচিন জানিয়েছেন, ওই ইনিংস চলাকালে  ভিভিএস লক্ষ্মণের ওপর মেজাজ হারিয়েছিলেন তিনি। আর তা একেবারেই ভালো লাগেনি তাঁর দাদার। খেলা সাময়িকভাবে বন্ধের আগে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৮৫ রান। মরুঝড়ের পর সেই লক্ষ্য সংশোধিত হয়। চার ওভার কমে যায়। জয়ের লক্ষ্য হয় ২৭৬ রান। সচিন তখন তরুণ লক্ষ্মণের সঙ্গে ক্রিজে। ম্যাচ জিতে ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার খিদে তাঁকে কতটা পেয়ে বসেছিল, তা জানিয়েছেন সচিন। তিনি বলেছেন, আমার মনে আছে, বেশ কয়েকবার আবেগ ছিটকে বেরিয়ে এসেছিল। আর তার রেশ গিয়ে পড়ে লক্ষ্মণের ওপর। ওকে বলি, দুই রান নাও। আমার কল, তুমি দৌড়চ্ছে না কেন? পঞ্চম উইকেটে সচিন ও লক্ষ্মণ ১০৪ রান যোগ করেন। সচিন ১৩১ বলে ১৪৩ রান করে আউট হন। সচিন জানিয়েছেন, বাড়িতে ফেরার পর দাদা আমাকে ধমক দেয়। ও বলে, মাঠে এসব না ঘটলেই ভালো হত। ও তোমার সহ খেলোয়াড়, দলের জন্যই খেলছে। ওটা তোমার একার ম্যাচ ছিল না। তোমার সঙ্গেই ও খেলছিল। এ কথা শুনে খানিক লজ্জা পেয়েছিলাম। লক্ষ্মণ ৩৪ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। ভারত ৪৬ ওভারে ৫ উইকেটে ২৫০ রান করে। ২৬ রানে হারলেও নেট রান রেটের ভিত্তিতে ফাইনালে ওঠে ভারত। ফাইনালে সচিনের ব্যাট থেকে এসেছিল আরও একটা অনবদ্য সেঞ্চুরি। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget