এক্সপ্লোর

এক রানের জন্যে ডন ব্র্যাডম্যানের রেকর্ড মিস কোহলির

নয়াদিল্লি: আইপিএল, টি২০ ফরম্যাটের এই ক্রিকেটের সঙ্গে কোনওভাবেই তুলনা হয় না ক্রিকেটের টেস্ট সিরিজের। কিন্তু যদি সংখ্যাতত্ত্বের হিসেবে দেখা যায় তাহলে টি২০ ফরম্যাটের এই টুর্নামেন্টের সঙ্গে ১৯৩০ সালে খেলা এক টেস্ট সিরিজের তুলনা চলে আসে। ১৯৩০-এর সেই টেস্ট সিরিজে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান পুরো টেস্ট সিরিজটা খেলে যে রান সংগ্রহ করেছিলেন, পুরো একটি টি২০ টুর্নামেন্ট খেলে তার থেকে মাত্র এক রান কম সংগ্রহ করলেন ৮৬ বছর বাদে, বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি। তুলনাটা কার্যত হচ্ছে, ১৯৩০ সালের পাঁচটা টেস্ট ভার্সেস সদ্য শেষ হওয়া আইপিএল-এর ১৬টি গেমের মধ্যে। ৭টি টেস্ট ইনিংস ভার্সেস ১৬টি টি২০ ম্যাচ এবং ক্রিকেটের সবচেয়ে শুদ্ধ ফরম্যাট ভার্সেস বর্তমানের টি২০ ফরম্যাটের মধ্যে। প্রসঙ্গত, ১৯৩০ সালে ইংল্যান্ডে এই অ্যাসেজ সিরিজ খেলা হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। সেখানেই ৫টা টেস্ট সিরিজে সাতটা ইনিংস খেলে ব্র্যাডম্যান সংগ্রহ করেছিলেন ৯৭৪ রান, গড় ছিল ১৩৯.১৪। সেই টেস্ট সিরিজের প্রায় আট দশক পর ২০১৬ সালে, বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সংগ্রহ করলেন ৯৭৩ রান, গড় ৮১.০৮। ব্র্যাডম্যানের থেকে মাত্র এক রান পিছনে। যদিও ক্রিকেটের দুটি ফরম্যাটের মধ্যে কোনও তুলনাই হয় না। প্রসঙ্গত, ব্র্যাডম্যান তাঁর সারা ক্রিকেট কেরিয়ারে মোট ৬টা ছক্কা মেরেছিলেন। কোহলি সেখানে শুধুমাত্র নবম আইপিএল এই ৩৮টা ছক্কা মেরেছেন। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত একটা সিঙ্গল টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রহে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল-এর। চ্যাপেল ১৪টা ম্যাচ খেলে ৬৮৬ রান সংগ্রহ করেছেন। তাঁর রেকর্ডের কাছাকাছি রয়েছেন ভারতের সচিন তেন্ডুলকর। ২০০২-০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে লিটল মাস্টার ১১টি ম্যাচ খেলে ৬৭৩ রান সংগ্রহ করেছিলেন, গড় ছিল ৬১.১৮।

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget