এক্সপ্লোর

Wimbledon 2021: চলতি উইম্বলডনে জকোভিচই ফেভারিট, জানিয়ে দিলেন ফেডেরার

সুইস টেনিস সম্রাট রজার ফেডেরারও মনে করেন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে জোকার। এবারের উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল জোকারের, এমনই মনে করেন রজার।

লন্ডন: কিছুদিন আগেই কেরিয়ারের ১৯ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন। চলতি বছরে অস্ট্রেলিয়া ওপেনের পর ফরাসি ওপেনেও জিতেছেন নোভাক জকোভিচ। রাফায়েল নাদালের একচ্ছত্র সাম্রাজ্যে অবলীলায় থাবা বসিয়েছেন। আসন্ন উইম্বলডনেও সার্বিয়ান তারকাকেই ফেভারিট মানছেন টেনিস বিশেষজ্ঞরা। সুইস টেনিস সম্রাট রজার ফেডেরারও মনে করেন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে জোকার। শনিবারই উইম্বলডনে শেষ ষোলোয় উঠেছেন রজার। টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে ১৮ বার চতুর্থ রাউন্ডে উঠলেন ফেডেক্স। ম্যাচের পর এক সাক্ষাৎকারে জকোভিচকে নিয়ে তিনি বলেন, ‘চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছে জকোভিচ। ওকে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘জকোভিচ এবারের উইম্বলডনে ভীষণভাবে ফেভারিট। ও জানে কীভাবে ম্যাচে জয় ছিনিয়ে আনতে হয়। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত খেলেছে। প্যারিসেও সেরা ছন্দে ছিল। দুর্ধর্ষ পারফরম্যান্স ছিল ওর।’

ফরাসি ওপেনের মাঝপথেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন ফেডেরার। অন্যদিকে সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়েই বড় চমক দেন জকোভিচ। লাল সুড়কির কোর্টে বরাবরই হট ফেভারিট মানা হয় নাদালকে। ১৩ বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। কিন্তু এবার প্রায় ৪ ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদালকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সার্বিয়ান তারকা। এরপর ফাইনালে গ্রিসের তরুণ তারকা সিৎসিপাসকে হারিয়ে কেরিয়ারের দ্বিতীয় ফরাসি ওপেন খেতাব ঝুলিতে পুড়ে নেন বিশ্বের ১ নম্বর টেনিস সুপারস্টার।

চলতি বছরে উইম্বলডন জিতলেই মোট ২০টি গ্র্যান্ড স্লামের মালিক হয়ে যাবেন জোকার। ফেডেরার, নাদালের সঙ্গে একই সারিতে চলে আসবেন পুরুষদের সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায়। আর চলতি বছরে ইউ এস ওপেনে জিতলে আরও একটি রেকর্ড গড়বেন জকোভিচ। বিশ্বের তৃতীয় পুরুষ টেনিস প্লেয়ার হিসেবে এক মরসুমে সবকটি গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়বেন তিনি। ১৯৬৯ সালে শেষবার রড লেভার এই কৃতিত্ব গড়েছিলেন।

রজার ফেডেরার ও রাফায়েল নাদালকে অবশ্য একটি বিষয় এখনই টেক্কা দিয়ে দিয়েছেন জকোভিচ। সবকটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত ২ বার করে জয়ের নজির গড়েছেন জকোভিচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget