এক্সপ্লোর

Tom Cruise at Wimbledon Final: উইম্বলডন ফাইনালে গ্যালারির শোভা বাড়ালেন হলিউড অভিনেতা টম ক্রুজ

উইম্বলডন ফাইনাল দেখতে এলেন টম ক্রুজ। হলিউডের জনপ্রিয় এই অভিনেতা এসেছিলেন তাঁর ছবি মিশন ইমপসিবলের আরও ২ সহ অভিনেত্রীর সঙ্গে। শনিবার উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল ছিল।

লন্ডন: অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে তখন লড়াই চলছে মহিলাদের সিঙ্গলস খেতাব জয়ের। ফাইনালে লড়াইয়ে নেমেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ও চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিজকোভা। ক্যামেরার ফোকাস তখন ২ জনের দিকেই। টানটান উত্তেজনা তখন কোর্টের ভেতরে। কিন্তু ঠিক তখনই গ্যালারি থেকে হঠাৎই চিৎকার।

ক্যামেরা ফোকাস করতেই দেখা গেল হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজকে। অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সেলিব্রিটিদের টেনিস ম্যাচ দেখতে আসা নতুন কিছু নয়। কিন্তু টম ক্রুজের জনপ্রিয়তা যে সবার ঊর্ধ্বে। উইম্বলডন ফাইনাল দেখতে এদিন এসেছিলেন হলিউডের এই বিখ্যাত অভিনেতা। গ্যালারিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হলিউডের ২ জনপ্রিয় অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল ও পম ক্লিমেনটিফও। বেশ খোশমেজাজেই গোটা ফাইনাল উপভোগ করতে দেখা গেল ক্রুজকে।

 

টম ক্রুস হলিউডের বিখ্যাত ছবি মিশন ইমপসিবলের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গেই সেই ছবিতে রয়েছেন জনপ্রিয় ২ অভিনেত্রীও। এদিন উইম্বলডনের ফাইনাল দেখতে টম ক্রুজের সঙ্গে স্ট্যান্ডেও উপস্থিত ছিলেন ২ জন।

গ্যালারিতে প্রিয় অভিনেতাকে দেখেই সেলফির আবদার করতে থাকেন দর্শকরা। হলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন টম ক্রুজ। তাই হাতের নাগালে প্রিয় অভিনেতাকে দেখে ছবি তোলার সুযোগ নষ্ট করতে চাননি কেউই। অনেকে আবার অটোগ্রাফের জন্য এগিয়ে দিলেন নোটপ্যাডও। টেনিস সবসময়ই ভীষণ পছন্দের খেলা ৫৫ বছরের এই অভিনেতার। এর আগেও বেশ কয়েকবার উইম্বলডনের ম্যাচ দেখতে এসেছিলেন টম ক্রুজ। 

শনিবার ছিল সিঙ্গলসে মহিলাদের ফাইনাল। খেলায় মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ও চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা। খেলায় দুরন্ত লড়াই করে প্রথমবারের জন্য উইম্বলডন খেতাব জিতে নেন বার্টি। তিন সেটের অনবদ্য লড়াই হয় ২ টেনিস সুন্দরীর মধ্যে। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টির সমর্থনেই এদিন বেশি গলা ফাটিয়েছিলেন গ্যালারির দর্শকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget