এক্সপ্লোর

খেলেছেন সোবার্স, ভিভদের সঙ্গে, ৮৫ বছর বয়সে অবসর নিচ্ছেন জামাইকার প্রাক্তন পেসার সেসিল রাইট

নিজের সেরা সময়ে জামাইকার হয়ে খেলতেন রাইট। সেই সময় বার্বাডোজের হয়ে খেলতেন সোবার্স, ওয়েস হলরা।

লন্ডন: এই প্রজন্মের কেউই হয়তো তাঁর নাম শোনেনি। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার সেসিল রাইট সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে যাওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন। গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, ফ্র্যাঙ্ক ওরেলদের সঙ্গে খেলা রাইট ৮৫ বছর বয়সে এবার অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। ৭ সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলবেন তিনি। নিজের সেরা সময়ে জামাইকার হয়ে খেলতেন রাইট। সেই সময় বার্বাডোজের হয়ে খেলতেন সোবার্স, ওয়েস হলরা। ১৯৫৯ সালে ইংল্যান্ডে গিয়ে ক্রম্পটনের হয়ে সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে খেলা শুরু করেন রাইট। তিনি পরবর্তীকালে বিয়ে করে ইংল্যান্ডেই থেকে যান। ৬ দশকেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলে সাত হাজারেরও বেশি উইকেট নিয়েছেন এই পেসার। একসময় তিনি পাঁচ মরসুমে ৫৩৮ উইকেট নিয়েছিলেন। সেই সময় প্রতি ২৭ বলে তিনি একটি করে উইকেট নেন। ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত পত্রিকা উইসডেন তাঁর প্রশংসা করেছিল। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইট জানিয়েছেন, ‘আমি সবকিছুই খাই, তবে মদ্যপান বেশি করি না। আমি এখন বয়সের অজুহাত দিয়ে রোজ অনুশীলনে না গেলেও যথেষ্ট ফিট আছি। ফলে আমার শরীরে কোনও ব্যথা নেই। আমি ঘরে বসে টিভি দেখা একদম পছন্দ করি না। তার বদলে হাঁটতে বা গ্যারাজে কাজ করতে ভাল লাগে। তবে এবার খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর আপারমিলের হয়ে পেনিন লিগের দল স্প্রিংহেডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলব।’

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget