এক্সপ্লোর

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ: প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা বক্সার অমিত পংঘালের

২০১৭ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন পাংঘল। এরপর ক্রমশ উন্নতি করে চলেছেন এই ভারতীয় মুষ্টিযোদ্ধা।

নয়াদিল্লি: প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন এশীয় চ্যাম্পিয়ন বক্সার অমিত পাংঘল। অন্যদিকে, রাশিয়ার একাতেরিনবার্গে চলা প্রতিযোগিতায় ব্রোঞ্জ নিয়ে দৌড় শেষ করলেন আরেক মুষ্টিযোদ্ধা মণীশ কৌশিক। শীর্ষ বাছাই কিউবার বক্সার তথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডি গোমেজ ক্রুজের কাছে ০-৫ পয়েন্টে হেরে বিদায় নেন কমনওয়েলথ গেমসের রৌপ্য-পদক বিজেতা কৌশিক। তবে, ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই রেকর্ড গড়লেন অমিত। ৫২ কেজি ক্যাটেগরিতে কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে ৩-২ পয়েন্টে হারিয়ে দেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অমিত। শনিবার, চূড়ান্ত ম্যাচে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের সাখোবিদিন জোইরভের মুখোমুখি হবেন তিনি। এর আগে, সেমিফাইনালে ফরাসি বক্সার বিলাল বেনেমাকে হারান জোইরভ। ভারতীয় বক্সিং দুনিয়ায় অমিত পাংঘলের উত্থান কম রোমাঞ্চক নয়। ২০১৭ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জেতেন পাংঘল। এরপর ক্রমশ উন্নতি করে চলেছেন এই ভারতীয় মুষ্টিযোদ্ধা। একই বছরে আবির্ভাবেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছে যান তিনি। বুলগেরিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পরপর সোনার পদক জেতেন এবং ২০১৮ সালে এশীয় চ্যাম্পিয়ন হন। অলিম্পিক থেকে ৪৯ কেজির ক্যাটেগরি বাতিল হওয়ায়, চলতি বছর নিজের ক্যাটেগরি বদল করেন তিনি। ৪৯ কেজি থেকে যান ৫২ কেজি শ্রেণিতে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের একটি সংস্করণে এর আগে কখনই একটি ব্রোঞ্জ পদকের বেশি কিছুপ জোটেনি ভারতের কপালে। কিন্তু, সেই ইতিহাস বদলে দিলেন পাংঘল ও মণীশ। এর আগে, ভারতীয় পদক বিজেতারা হলেন বিজেন্দ্র সিংহ(২০০৯), বিকাশ কৃষাণ(২০১১), শিব থাপা(২০১৫) এবং গৌরব বিদুরি(২০১৭)।

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: আজ জিতলেই ওয়ান ডে সিরিজ ভারতের, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, লাইভ আপডেট
আজ জিতলেই ওয়ান ডে সিরিজ ভারতের, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, লাইভ আপডেট
Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget