এক্সপ্লোর

World Championships 2023: বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে দুরন্ত জয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক সুনিশ্চিত প্রণয়ের

HS Prannoy: দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে ৬৮ মিনিটের ম্যাচে তিন গেমের লড়াইয়ে পরাজিত করেন প্রণয়।

কোপেনহেগেন: ২০১১ সালের পর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বদা ভারতীয় শাটলাররা অন্তত একটি পদক জিতেছেন। এবারের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ( (World Championships 2023) সেই ধারা অব্যাহত। ভারতের হয়ে পদক সুনিশ্চিত করলেন এইচএস প্রণয় (HS Prannoy)। দুরন্ত ম্যাচে বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ শাটলার, ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ভারতের তারকা শাটলার।

২৯ বছর অ্যাক্সেলসন ঘরের কোর্টে বরাবরই ফেভারিট হিসাবেই ম্যাচে নামতেন। দুরন্ত সমর্থনে ভর করে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী তারকা শাটলার শুরুটাও দুরন্তভাবে করেন। ১৩-২১ স্কোরলাইনে জিতে নেন প্রথম গেম। তবে প্রণয়ের মনোবল কিন্তু ভাঙতে পারেননি ড্যানিশ শাটলার। বিশ্বের সাত নম্বর প্রণয় দুরন্তভাবে লড়াই করে পরের দুই গেমে জয় ছিনিয়ে নেন। ২১-১৫ ও ২১-১৬ স্কোরলাইনে দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে ম্যাচও জিতে নেন প্রণয়। দুই বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাক্সেলসনকে ছিটকে দেন টুর্নামেন্ট থেকে।

৩১ বছর বয়সি প্রণয় মাত্র দ্বিতীয় ভারতীয় পুরুষ (অপরজন প্রকাশ পাড়ুকোন) হিসাবে নাগাড়ে তিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে আগেই ইতিহাস গড়েছিলেন তিনি। এবার প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নশিপে নিজের জন্য পদকও সুনিশ্চিত করে ফেললেন তিনি। এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ১৪তম পদক। এর মধ্যে পিভি সিন্ধু একাই পাঁচটি পদক জিতেছেন। ২০১৯ সালে একমাত্র ভারতীয় হিসাবে তিনি সোনাও জিতেছিলেন এই টুর্নামেন্টে। এবার প্রথম ভারতীয় পুুরুষ হিসাবে সেই কৃতিত্ব গড়ার হাতছানি প্রণয়ের সামনে।

প্রণয় কিন্তু গোটা বছর ধরেই ভাল পারফর্ম করছেন। এ বছর তিনি মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০-র ফাইনালেও পৌঁছেছিলেন তিনি। এবারে এক নতুন ইতিহাস রচনায় কোর্টে নামবেন ভারতীয় শাটলার। প্রণয় নিজের সেমিফাইনাল ম্যাচে তাইল্যান্ডের কুনলাভূত ভিতিদসারনের মুখোমুখি হবেন। এই ম্যাচ একেবারেই সহজ হবে না। তবে অ্যাক্লেলসেনের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়, নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। তবে প্রণয় পারলেও, সাত্ত্বিক-চিরাগ জুটি পারল না। কোয়ার্টার ফাইনালে লড়াই করলেও কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৮-২১, ১৯-২১ স্কোরলাইনে শেষমেশ পরাজিতই হল সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাতিল তিলক, বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget