এক্সপ্লোর

‘নিরাপত্তার স্বার্থে সব রকম ব্যবস্থা নেওয়া হবে’, বিসিসিআইয়ের আবেদন মেনে নিল আইসিসি

দুবাই: ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করা নিয়ে যে আবেদন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে রেখেছে ভারতীয় বোর্ড, তা মেনে নিল তারা। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন গোটা ভারতীয় দলের নিরপত্তার জন্য যা যা করণীয় তার সমস্ত রকম বন্দোবস্ত করার কথাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা।  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে আইসিসি সিইও ডেভিড রিচার্ডসন ভারতীয় দল ও ফ্যানদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন, এমনটাই সূত্রের খবর।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আইসিসি-র বৈঠকে ভারতের পক্ষ থেকে নিরপত্তা বিষয়ক ইস্যুটি তুলে ধরেন রাহুল জোহরি। ৩০মে থেকে ক্রিকেটের যে মেগা ইভেন্ট শুরু হতে চলেছে, সেখানে ভারতীয় ক্রিকেট দল ও ফ্যানদের নিরাপত্তার বিষয়কে বিশেষভাবে নজর দেওয়ার আবেদন করেন তিনি। সেই আবেদনে সারা দিয়েই আইসিসি জানায়, তারা সর্বতভাবে ভারতীয় দল ও ফ্যানদের নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করবে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি নাশকতার পরই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আরও বেশি করে সোচ্চার হয় ভারতীয় বোর্ড। জইশ-এ-মহম্মদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে যেভাবে ৪০ জওয়ান নিহত হল, তার কড়া নিন্দা করে বিসিসিআই। একই সঙ্গে পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করে তাদের একঘরে করে দেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেকে। সন্ত্রাসে মদতকারী দেশের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করার কথাও বলেন বোর্ড কর্তারা। আরও একধাপ এগিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করার কথাও বলেন। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে আদৌ ভারত খেলবে কি না, সে প্রশ্নের উত্তরে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট উত্তর দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বিষয়ে ভারত অধিনায়ক ও কোচের মত, দেশের সরকার ও বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটাকেই মান্যতা দেবে ভারতীয় দল।

সেরা শিরোনাম

Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
SAFF Championship: ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
ফুটবলে এবার ভারত-পাক দ্বৈরথ, সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্য়াচেই মুখোমুখি ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ
Bengal vs Maharashtra Day 3: ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
ইডেনে দ্বিতীয় ইনিংসেও কাঁপুনি বাংলার ব্যাটিংয়ে, রঞ্জি ম্যাচের শেষ দিন থ্রিলার?
Gill On Rohit: 'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল
'রোহিত ভাইয়ের করা রান আউটটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল', হিটম্য়ানকে প্রশংসায় ভরালেন গিল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget