এক্সপ্লোর

ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের, প্রথম ম্যাচে অনায়াসে জিতল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে অল আউট পাকিস্তান। ক্যারিবিয়ান বোলারদের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারলেন না পাক ব্যাটসম্যানরা।

নটিংহ্যাম: #বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ১০৬ রান  তাড়া করতে ১৩.৪ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল হাফসেঞ্চুরি করে আউট হন। ৩৪ বলে ৫০ রান করে মহম্মদ আমিরের বলে আউট হন তিনি। গেইল দলের ৭৭ রানে আউট হওয়ার পর নিকোলাস পূরান এবং শিমরোন হেটমেয়ার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। পূরান ১৯ বলে ৩৪ ও হেটমেয়ার ৭ রানে অপরাজিত থাকেন। ৩৬ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আমিরের বলে শাই হোপ আউট হয়ে যান। এরপর ডোয়েন ব্র্যাভো কোনও কান না করেই আমিরের বলে আউট হন। আমির তিনটি উইকেট পেয়েছেন। এর আগে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায়  পাকিস্তান। ক্যারিবিয়ান বোলারদের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারলেন না পাক ব্যাটসম্যানরা। ওয়েস্ট ইন্ডিয়ান পেস ব্যাটারির ধাক্কায় ১৭.৩ ওভারে মাত্র ৭৮ রানে সাত উইকেট হারায় পাকিস্তান। প্রথম থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে পাক ব্যাটিং অর্ডার। এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই পাক শিবিরে আঘাত হানতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তৃতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইমাম-উল-হক ২ রান করে শেলডন কোট্রেলের বলে শাই হোপের হাতে ক্যাচ তুলে আউট হন। দলের রান তখন ১৭। ষষ্ঠ ওভারে ফকর জামানকে ফিরিয়ে আঘাত হানেন আন্দ্রে রাসেল। ১৬ বলে ২২ রান করে দলের ৩৫ রানের মাথায় আউট হন তিনি। হ্যারিস সোহেলকে বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি রাসেল। মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। ৯.৪ ওভারে ৪৫ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর আজমকে ফেরান ওশেন থমাস। তিনি ২২ রান করেন। ৬২ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ক্যারিবিয়ান ওপেন জেসন হোল্ডারের বলে দলের ৭৫ রানে আউট হন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ৭৫ রানে অর্ধেক উইকেট হারানোর পর স্কোর বোর্ডে আর এক রান যোগ হওয়ার পর আরও একটি উইকেট হারায় পাকিস্তান। হোল্ডারের বলে আউট হন ইমাদ ওয়াসিম। ওশেন টমাস শাদাব খানকে আউট করেন। ৭৮ রানে সপ্তম উইকেট পড়ে পাকিস্তানের। পরে হাসান আলিকে আউট করেন হোল্ডার। ওশেনথমাস মহম্মদ হাফিজকে তুলে নেন। ৮৫ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। শেষপর্যন্ত ওয়াহাব রিয়াজ দু-একটি বড় শট খেলে পাকিস্তানের স্কোর কোনওক্রমে ১০০ পার করেন। ১১ বলে ১৮ রান করে ওশেন থমাসের বলে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে থমাস  ২৭ রানে ৪ উইকেট, হোল্ডার ৪২ রানে ৩ উইকেট, রাসেল ২ উইকেট নিয়েছেন। ২১.৪ ওভারে ১০৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget