এক্সপ্লোর

WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ স্মৃতি বনাম দীপ্তি ডুয়েল, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

RCB vs UP Warriorz: ঘরের মাঠে চেনা পরিবেশ, চেনা সমর্থকদের মাঝে আজ এগিয়ে থেকেই মাঠে নামবেন স্মৃতিরা। তবে পাশা ওল্টাতে প্রস্তুত থাকবে হিলির দলও। 

বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামবে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। চিন্নাস্বামীতে নিজের ঘরের মাঠে চলতি মরশুমে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচ খেলতে নামবে স্মৃতি মন্ধানারা দল। প্রতিপক্ষ অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স। গতকাল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। ব্যাট করতে নেমে এস সজনা শেষ বলে ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত জয় এনে দেন মুম্বইকে।

ঘরের মাঠে চেনা পরিবেশ, চেনা সমর্থকদের মাঝে আজ এগিয়ে থেকেই মাঠে নামবেন স্মৃতিরা। তবে পাশা ওল্টাতে প্রস্তুত থাকবে হিলির দলও। 

কাদের ম্যাচ?

উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্য়াচ

কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে

কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৬.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন

অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিছুটা এগিয়ে রয়েছে। স্মৃতি, এলিসা পেরির মত অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। এছাড়াও বাংলার রিচা ঘোষকে দেখা যাবে উইকেটের পেছনে। এছাড়াও সাব্বিনেনি মেঘনার ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে। তবে অন্য়দিকে চাপ বাড়াতে পারেন দীপ্তি শর্মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। মহিলা ক্রিকেটে বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার দীপ্তি। ব্যাট হোক বা বল, প্রয়োজনের সময় দলকে ভরসা জোগান দীপ্তি। এছাড়াও ইউপির ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে এলিসা হিলিকে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের তিন ফর্ম্য়াটেই কিছুদিন আগে নেতৃত্বভার পেয়েছেন। গত মরশুমে নিজে ভাল খেললেও দলকে জেততে পারেননি। এবার তাই বাড়তি তাগিদ থাকবে। ইউপির বোলিং লাইন আপে সোফি একেলস্টোন ও তাহিলা ম্য়াকগ্রা রয়েছেন। যাঁরা স্মৃতিদের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরাতে পারেন। 

গতকাল প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলে নেয়। দিল্লির হয়ে অ্য়ালিস ক্যাপসি ৭৫ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথমে ই.য়াস্তিকা ভাটিয়ার ৫৭ ও পরে হরমনপ্রীত কৌরের দ্রুত গতির ৫৫ রানের সৌজন্যে ম্য়াচ জিতে যায় মুম্বই শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget