এক্সপ্লোর

WPL 2024 Final: ডব্লিউপিএলের ফাইনালে আজ স্মৃতি বনাম শেফালি দ্বৈরথ, টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন হবে কোন দল?

DC vs RCB: এখনও পর্যন্ত পুরুষদের ক্রিকেটে আইপিএলে আরসিবি ও দিল্লি কোনও ট্রফি জিততে পারেনি কাকতালীয় ভাবে। আজকের ম্য়াচের পর যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজি ডব্লিউপিএল খেতাব জিতে নেবে।

মুম্বই: আজ উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। ছেলেদের আইপিএলের লড়াই শুরু আগামী ২২ মার্চ থেকে। তার আগে আজ মেয়েদের খেতাবি লড়াই। মুখোমুখি দিল্লি ক্যাপিটাল ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। বিরাট কোহলিরা কোনওদিন এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেননি। স্মৃতিরা কি পারবেন? আরসিবি সমর্থকদের ট্রফি জয়ের অপূর্ণ স্বাদ কি পূর্ণ হবে? সব প্রশ্নের উত্তর মিলবে আজই।

কাদের ম্যাচ?

উইমেন্স প্রিমিয়ার লিগে আজ রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্য়াপিটালসের ম্য়াচ

কোথায় খেলা?
ম্য়াচটি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হবে

কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৬.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন

এখনও পর্যন্ত পুরুষদের ক্রিকেটে আইপিএলে আরসিবি ও দিল্লি কোনও ট্রফি জিততে পারেনি কাকতালীয় ভাবে। আজকের ম্য়াচের পর যে কোনও একটি ফ্র্যাঞ্চাইজি ডব্লিউপিএল খেতাব জিতে নেবে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবার উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আরসিবি। দলের জয়ে অন্য়তম ভূমিকা নিয়েছিলেন আশা শোভানা। ৩৩ বছরের এই স্পিনার শেষ ওভারে গুরুত্বপূর্ণ ১১ রান ডিফেন্ড করে দলকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিলেন। অন্য়দিকে দিল্লির হয়ে শেষ ম্য়াচে জেমিমা রডরিগেজ অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন। চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে। জেমিমা ব্য়াট হাতে রান করেছেন অপরাজিত ৩৮, ৫৮ ও ১৭। অর্থাৎ প্রতি ম্য়াচেই ভাল ইনিংস খেলেছেন তিনি। 

এখনও পর্যন্ত স্মৃতি মন্ধানার নেতৃত্বে আরসিবি দিল্লির বিরুদ্ধে চারবার খেলতে নেমেছিল উইমেন্স প্রিমিয়ার লিগে। কিন্তু এখনও পর্যন্ত একবারও দিল্লির বিরুদ্ধে আরসিবি জিততে পারেনি। চলতি মরশুমে প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছিল দিল্লি। কিন্তু গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছে মেগ ল্যানিংয়ের দলের। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি। 

এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির জয়ের অন্যতম কারিগর এলিসা পেরি। তিনি প্রমাণ করে দিলেন কেন তাঁকে মতান্তরে সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। ডব্লিউপিএলের (WPL 2024) এলিমিনেটরে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনালে তুললেন অজ়ি তারকা। ব্যাট হাতে ৬৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন পেরি। তাঁর সুবাদেই হাড্ডাহাড্ডি ম্যাচে পাঁচ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল আরসিবি।

সেরা শিরোনাম

Bengal vs Maharashtra Match: আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
Bengal vs Maharashtra Day 4: ৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
Bengal vs Maharashtra Day 4 Lunch: পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
Anshul Comboj: কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..
কোন জাদুবলে কিউয়িদের বিরুদ্ধে এত নিয়ন্ত্রিত বোলিং? অকল্য়ান্ড ম্য়াচের নায়ক কম্বোজ বলছেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget