এক্সপ্লোর

Wrestlers Protest: কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরলেন সাক্ষী, যোগ দিলেন চাকরিতে

Sakshi Malik: কুস্তিগীরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনি। সংসদ অভিযানে তাঁকে পুলিশ হেনস্থা করায় শোরগোল পড়ে গিয়েছিল। কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল।

নয়াদিল্লি: কুস্তিগীরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনি। সংসদ অভিযানে তাঁকে পুলিশ হেনস্থা করায় শোরগোল পড়ে গিয়েছিল। কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল।

সোমবার দুপুরের দিকে শোনা যায়, সেই সাক্ষী মালিক (Sakshi Malik) নাকি এবার কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়িয়েছেন। খবরটি জানা গিয়েছিল সংবাদসংস্থা এএনআই সূত্রে। সাক্ষী রেলের কর্মী। সোমবার তিনি নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই নতুন করে হইচই শুরু হয়েছে।

সোমবার সকালে জানা যায়, নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বজরং পুনিয়া (Bajrang Pinia), সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগতরা (Vinesh Phogat)। অমিত শাহর (Amit Shah) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পালোয়ানরা। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুস্তিগীরদের ঘনিষ্ঠ একজন সংবাদসংস্থাকে বলেছেন, 'নিজেদের উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ওঁরা। দীর্ঘক্ষণ বৈঠকটি হয়েছে এবং অমিতজি সকলের কথা শুনেছেন। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।' 

যদিও সোমবার দুপুরের এক খবরে হইচই শুরু হয়ে যায়। শোনা যায়, কুস্তিগীরদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। কারণ, আন্দোলনের প্রধান মুখ সাক্ষী মালিক নাকি প্রতিবাদ কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, রেলের কাজে ফিরেছেন সাক্ষী মালিক। তিনি কুস্তিগীরদের আন্দোলন থেকেও সরে দাঁড়িয়েছেন।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর নিজে অবশ্য় সেই খবর উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, তিনি চাকরিতে যোগ দিলেও আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না। এই ধরনের যে খবর ছড়িয়েছে, তা ভুয়ো বলেও জানিয়েছেন সাক্ষী।

 

সাক্ষী ট্যুইট করেছেন, 'এই খবরটি সম্পূর্ণ ভুল। ন্যায়ের জন্য এই লড়াই থেকে না আমাদের কেউ পিছিয়ে এসেছি, না পিছিয়ে আসব। আমরা সত্যাগ্রহ চালিয়ে যাব পাশাপাশি রেলের কাজেও যোগ দিয়েছি। যতদিন না ন্যায় পাচ্ছি, ততদিন এই লড়াই চালিয়ে যাব। দয়া করে কেউ কোনও ভুল খবর প্রচার করবেন না'।                   

আরও পড়ুন: প্রথমবার জুনে টেস্ট ম্যাচ ওভালে, ইতিহাসের সামনে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget