এক্সপ্লোর

Wrestlers' protest: ''নিজেদের স্বার্থে কিছু রাজনৈতিক নেতা ভুয়ো খবর রটাচ্ছেন '', চাঞ্চল্যকর দাবি ভিনেশের

Vinesh Phogat Update: সেই তালিকায় ছিলেন ভিনেশ ফোগাতও (Vinesh Phogat)। এবার কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভিনেশ ফোগাত।

নয়াদিল্লি: কুস্তি ফেডারেশনের (Wrestling Federation) সভাপতি ব্রিজভূষণ সিংহের (Brijbhushan Singh) বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যৌন হেনস্থার। অভিযোগ তুলেছিলেন ৭ মহিলা কুস্তিগীর। তাঁদের লড়াইয়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন সাক্ষী মালিক (Sakkhi Malik), বজরং পুনিয়ার (Bajrang Punia) মতাে তারকা কুস্তিগীররা। সেই তালিকায় ছিলেন ভিনেশ ফোগাতও (Vinesh Phogat)। এবার কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভিনেশ ফোগাত। কিছু রাজনৈতিক নেতা তাঁদের নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছেন এই মহিলা কুস্তিগীর। 

কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভিনেশ বলছেন, ''কিছু নির্বাচিত রাজনীতিবিদ তাঁদের ব্যক্তিগত স্বার্থে সমাজে আমাদের সম্পর্কে যে ভুল তথ্য ছড়াচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই আজ সন্ধ্যা ৭টায় লাইভ করব। আপনাদের সবাইকে সর্বোচ্চ সংখ্যায় যোগদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।''

উল্লেখ্য, কয়েকদিন আগে দেশের প্রথম সারির কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এবার সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে আলোচনার জন্য ট্যুইট করে খোলা আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

তারপরেই তাঁর সঙ্গে দেখা করে যৌন হেনস্থায় (Wrestlers Protest) অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার-সহ মোট ৫টি দাবি নিয়ে সরব হন সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগত (Vinesh Phogat), বজরং পুনিয়ারা (Bajrang Punia)। 

এদিন সকালে অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছে যান কুস্তিগীররা। সঙ্গে গিয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও। কুস্তিগীররা যে ৫ দাবি জানিয়েছেন, সেগুলি হল -

১) অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা এবং কুস্তি সংস্থায় নির্বাচন করা।

২) ব্রিজভূষণ ও তাঁর পরিবারকে কুস্তি সংস্থা থেকে আজীবন দূরে রাখা।

৩) প্রতিবাদরত কুস্তিগীরদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া FIR প্রত্যাহার।

৪)  জাতীয় কুস্তি সংস্থায় অবাধ নির্বাচন।

৫) কুস্তি সংস্থার প্রেসিডেন্ট পদে কোনও মহিলাকে বসানো।

দীর্ঘদিন ধরেই ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhusan Singh) বিরুদ্ধে কুস্তিগীররা বিক্ষোভ (Wrestlers Protest) করছেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। কিন্তু এই বিক্ষোভ সম্প্রতি এক সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানানো সাত মহিলা কুস্তিগীরদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। খবর অনুযায়ী সে নাকি নিজের বয়ান বদলে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget