এক্সপ্লোর

WTC 2021 final: সুযোগ পেলেন না ঋদ্ধি-সিরাজ়, টেস্ট ফাইনালে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন জানেন?

প্রত্যাশামতোই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম একাদশে সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা।

সাউদাম্পটন: প্রত্যাশামতোই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম একাদশে সুযোগ পেলেন না ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থের ওপরই আস্থা দেখাল দল।

কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নামছে ভারত। মহম্মদ সিরাজকে নিয়ে অনেক চর্চা হলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে প্রথম একাদশে তাঁকে রাখা হয়নি। ছক ভেঙে একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। এর আগে টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ১২ জনের দল ঘোষণা করে দেওয়ার একটা রীতি তৈরি করেছিলেন কোহলি। এদিন একেবারে প্রথম একাদশই জানিয়ে দেওয়া হল। পেসারদের মধ্যে দলে রয়েছে মহম্মদ শামি, যশপ্রীত বুমরা ও ইশান্ত শর্মা। দুই স্পিনার আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ঋদ্ধিমান সাহা নয়, উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থই।

ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিলের ওপর ভরসা রেখেছেন কোহলি। তিন থেকে ছয়ে যথাক্রমে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থ। অশ্বিন ও জাডেজা থাকাতেই সম্ভবত পাঁচ বোলার খেলানোর ঝুঁকি নিয়েছেন কোহলি। কারণ, স্পিনার হলেও দুজনেরই ব্যাটের হাত ভাল। বড় ইনিংস খেলতে পারেন। দেশ থেকে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠক শুরুর আগে কোহলির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। যেখানে কোহলিকে বলতে শোনা গিয়েছিল যে, শুরু থেকেই সিরাজ ও লালাকে (শামির ডাকনাম) আক্রমণে লাগিয়ে দেব। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছিল যে, সিরাজ খেলবেন ফাইনালে। যদিও কোহলি বুমরা-শামি-ইশান্ত পেস ত্রয়ীর ওপর ভরসা রেখেছেন।

কোহলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে বিশেষ তাৎপর্যপূর্ণ ম্যাচ হিসাবে চিহ্নিত করতে চাইছেন না। বারবরই তিনি ফলাফলের চেয়েও পদ্ধতির ওপর বেশি জোর দেন। তাঁর কাছে সাফল্যের নিক্তি এক ম্যাচের পারফরম্যান্স নয়। বরং ধারাবাহিকভাবে ভাল খেলে যাওয়া। যে দর্শনকে সঙ্গী করে ভারতীয় দলের রূপরেখা বদলে দিচ্ছেন কোহলি। বৃহস্পতিবার টিমস কলে কোহলি বললেন, 'পাঁচদিন ধরে ভাল ক্রিকেট খেলা লক্ষ্য আমাদের। কারা প্রতিপক্ষ ভাবছি না। টেস্ট ক্রিকেটে এরকম একটা ম্যাচের জয় পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন ঠিক করে দেওয়া যায় না। ৪-৫ বছরের পারফরম্যান্স দেখতে হয়।'

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি।

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget