এক্সপ্লোর

২৭ বছর বয়সেই টেস্ট থেকে অবসর কেন? আমিরের সমালোচনায় আক্রম, ওয়াকার, শোয়েবরা

২০০৯ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় এই বাঁ হাতি পেসারের। তিনি ৩৬টি টেস্টে ৩০.৪৭ গড়ে ১৯৯টি উইকেট নিয়েছেন।

করাচি: মাত্র ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেট থেকে পাকিস্তানের বাঁ হাতি পেসার মহম্মদ আমিরের অবসর নেওয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না প্রাক্তন তারকারা। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, রামিজ রাজারা। তাঁরা প্রত্যেকেই আমিরের সমালোচনা করেছেন। আক্রম ট্যুইট করে বলেছেন, ‘মহম্মদ আমিরের টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত আমার কাছে একটু বিস্ময়কর। কারণ, ২৭-২৮ বছর বয়সেই ওর সেরা ফর্মে পৌঁছনোর কথা। টেস্ট ক্রিকেটেই সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে পরীক্ষা হয়। এটাই সেরা ফর্ম্যাট।’ ওয়াকার ট্যুইট করে বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটের জন্য শুভেচ্ছা রইল।’ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শোয়েব বলেছেন, ‘মহম্মদ আমিরের পর হাসান আলি, ওয়াহাব রিয়াজ, জুনেইদ খানও অবসর নিতে পারে। পাকিস্তান দলে কী হচ্ছে আমি বুঝতে পারছি না। মহম্মদ আমির কী করে ২৭ বছর বয়সে অবসর নিতে পারে? পাকিস্তান ওর জন্য অনেককিছু করেছে। ম্যাচ-গড়াপেটার পরেও ওকে জাতীয় দলে ফেরানো হয়েছে। ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু ভাল ফর্মে থাকা অবস্থাতেই ও অবসর নিচ্ছে।’ রামিজ ট্যুইট করে বলেছেন, ‘আমিরের টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হতাশাজনক। ওর এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনের সঙ্গে মিলছে না। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সেই সময় আমিরের খেলা ছাড়া উচিত নয়।’ গতকাল টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন আমির। ২০০৯ সালের জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় এই বাঁ হাতি পেসারের। তিনি ৩৬টি টেস্টে ৩০.৪৭ গড়ে ১৯৯টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Arjun Singh: শহরের বিভিন্ন প্রান্তে সারারাত চলবে বাস, সিদ্ধান্ত পরিবহণ দফতরের | ABP Ananda Live
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget