এক্সপ্লোর

Young Rider Death: রেসিং ট্র্যাকে ঝড় তুলত সে, প্রতিযোগিতার মাঝেই মৃত্যু ১৩ বছরের বাইক রাইডার শ্রেয়স হরিশের

Young Rider Shreyas Hareesh Dies: প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পোল পজিশন পেয়েছিলেন হরিশ। নিজের রেস শুরু করার কিছুক্ষণ পরেই প্রথম ল্যাপে বাঁক নিতে গিয়ে পিছলে যায় তার বাইক।

চেন্নাই: বাইক রাইডিং (Bike Riding) ছোট থেকেই ভালবাসা ছিল। কিন্তু সেই ভালবাসাই যে তাঁর অকাল প্রয়াণের কারণ হয়ে দাঁড়াবে তা কে জানত। বয়স মাত্র ১৩। আর এই বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দেশের প্রতিভাবান বাইক রাইডার কোপ্পারাম শ্রেয়স হরিশ (Shreyas Hareesh Dies)। চেন্নাইয়ের মাদ্রাজ মোটর স্পোর্টস আয়োজন করেছিল এক প্রতিযোগিতা। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। 

ঠিক কী হয়েছিল? 

প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে পোল পজিশন পেয়েছিলেন হরিশ। নিজের রেস শুরু করার কিছুক্ষণ পরেই প্রথম ল্যাপে বাঁক নিতে গিয়ে পিছলে যায় তার বাইক। হরিশ পরে যান ও তার হেলমেট মাথা থেকে খুলে যায়। পেছনে থাকা অন্য প্রতিযোগীর তার বাইক নিয়ন্ত্রণ করতে পারেনি। সেই পরিস্থিতিতেই হরিশের মাথার ওপর দিয়ে চলে যায় বাইকটি। দুর্ঘটনার ফলে মাথায় মারাত্মক চোট পান তিনি। সঙ্গে সঙ্গে রেড ফ্ল্যাগ করে থামানো হয় রেস। হরিশকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালের ট্রমা কেয়ারে। কিন্তু বাঁচানো যায়নি এই প্রতিভাবান বাইক রাইডারকে। এই ঘটনার ফলে শনিবার ও রবিবারের সব রেস বাতিল করে দেওয়া হয়েছে। হরিশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রেসিং দুনিয়াতে। 

সপ্তম শ্রেণির ছাত্র শ্রেয়স জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ছিল। সে বিদেশের মাটিতে বিভিন্ন প্রতিযোগিতায় খেতাব জিতেছিল। এই ঘটনার পর মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ''অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা এক জন কিশোর প্রতিভাবান বাইক রেসারকে হারালাম। আমরা ভাবতেই পারছি না শ্রেয়স নেই। সম্প্রতি কয়েকটা প্রতিযোগিতায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল শ্রেয়স। ওর পরিবারের জন্য বড় ক্ষতি। বাইক রেসিংয়ের জন্যও বড় ক্ষতি হয়ে গেল।''

সাধারণ ভারতে ১৮ বছরের আগে গাড়ির লাইসেন্স দেওয়া হয় না। তবে ফেডারেশন অফ মোটর স্পোর্টস ক্লাব অফ ইন্ডিয়া ১২ বছর বয়স হলেই লাইসেন্স দিয়ে দেয়। কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হয় খুদে বাইক রাডারদের। এক্ষেত্রেও সেই নিয়ম মেনেই প্রতিযোগিতায় নেমেছিল শ্রেয়স। কিন্তু এই প্রতিযোগিতাই শেষ প্রতিযোগিতা হয়ে গেল শ্রেয়সের। এভাবে যে তার প্রাণ চলে যাবে তা কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। 

উল্লেখ্য, কয়েক মাস আগে বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহান। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন অগস্ত্য। অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget