এক্সপ্লোর

কনিষ্ঠতম হিসেবে আইপিএলে অভিষেক বাংলার প্রয়াস রায় বর্মনের

কলকাতা: সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ও আইপিএলে কনিষ্ঠতম হিসেবে অভিষেক-একইসঙ্গে দুটি কাজ সামলানো যথেষ্টই কঠিন।  কিন্তু সেই কাজটাই করে দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লেগ স্পিনার প্রয়াস রায় বর্মন।  চার ওভারে ৫৬ রান দিলেন তিনি। এই হিসেবে অভিষেকটা একেবারেই ভালো হল না বাংলার কিশোরের। তবে সান্ত্বনা একটাই। সানরাইজার্স হায়দরাবাদের দুই ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (১১৪) এবং ডেভিড ওয়ার্নার (অপরাজিত ১০০)-এর সংহারমূর্তির কাছে রেহাই পাননি বেঙ্গালুরুর কোনও বোলারই। তাঁদের দাপটে সানরাইজার্স ২ উইকেটে ২৩১ রানের পাহাড় খাড়া করে। ম্যাচ জেতে ১১৮ রানে। দিন কয়েক আগে কল্যাণী পাবলিক স্কুলের কমার্সের ছাত্র প্রয়াসের অর্থনীতি বিষয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল। গতকাল রবিবার আইপিএলে ১৬ বছর ১৬৭ দিন বয়সে অভিষেক করে সংবাদের শিরোণামে উঠে এলেন তিনি। তাঁর আগে সবচেয়ে কম বয়সে আইপিএলে অভিষেক হয়েছিল আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। ২০১৮-তে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১৭ বছর ১১ দিন বয়সে অভিষেক হয়েছিল রহমানের। আগামী ২ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু। পরের দিনই আগামী ৪ এপ্রিল পরীক্ষা দিতে ফিরে আসার কথা প্রয়াসের। পরের দিন ৫ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রয়াসের বাবা কৌশিক রায় বর্মন বলেছেন, এটা কঠিন। কিন্তু ও সামলে নিচ্ছে। দলের পূর্ণ সমর্থন পাচ্ছে ও। নেটে ওকে উত্সাহ দিচ্ছেন বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং কোচ গ্যারি কার্স্টেন। পবন নেগি ও ওয়াশিংটন সুন্দরের মতো অভিজ্ঞদের জায়গায় ওকে বেছে নেওয়ার জন্য তাঁরা অবশ্যই ওর মধ্যে কিছু সম্ভাবনা দেখেছেন। একেবারে অপ্রত্যাশিতভাবেই অভিষেক ঘটেছে প্রয়াসের। টিম ম্যানেজমেন্ট সিম আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। কৌশিক রায় বর্মন জানিয়েছেন, টস করতে যাওয়ার কিছুক্ষণ আগে কোহলি প্রয়াসকে ম্যাচ খেলার কথা জানান। কৌশিক রায় বর্মন জানিয়েছেন, আরসিবি-র তৃতীয় ম্যাচেই দলে ওর নাম দেখে আমরা চমকে গিয়েছিলাম। কিন্তু ও নার্ভাস ছিল না। তিনি বলেছেন, ও আমাকে বলেছে যে, সামর্থ্য অনুযায়ী পারফর্ম হয়নি। এর থেকে ভালো করতে পারতাম। আমি ওকে বলেছি, ভেঙে পড়ো না, লক্ষ্য অটল থাক। এটা তো ওর পক্ষে সূচনা মাত্র। প্রথমে ওকে বাংলা দলে জায়গা পাকা করতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DC vs RR Match Highlights: বৈভবের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুন, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল দিল্লি
বৈভবের লড়াই সত্ত্বেও স্টার্কের আগুন, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দৌড় জমিয়ে দিল দিল্লি
Nisith Pramanik: শোভনীয় নয়, যুবভারতীর বাইরে মমতার নকশা করা মূর্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর
শোভনীয় নয়, যুবভারতীর বাইরে মমতার নকশা করা মূর্তি ভেঙে ফেলার সিদ্ধান্ত ক্রীড়ামন্ত্রীর
Bengal Cricket: নীরবে অবসরের পথে বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান! সিনিয়র দলের কোচ হওয়ার দৌড় থেকে সরলেন জাফর
নীরবে অবসরের পথে বাংলা ক্রিকেটের ক্রাইসিস ম্যান! সিনিয়র দলের কোচ হওয়ার দৌড় থেকে সরলেন জাফর
East Bengal vs Mohun Bagan: শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিল মোহনবাগান, চ্যাম্পিয়নশিপ নিয়ে থ্রিলার!
শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গলকে রুখে দিল মোহনবাগান, চ্যাম্পিয়নশিপ নিয়ে থ্রিলার!

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget