এক্সপ্লোর

ছয় ছক্কা হাঁকিয়ে প্রথমে তাকিয়ে ছিলাম ফ্লিন্টফের দিকে, স্টুয়ার্ড ব্রডের বাবা কী বলেছিলেন, এখনও মনে আছে: যুবরাজ

২০০৭-এর টি ২০ বিশ্বকাপে স্টুয়ার্ড ব্রডের এক ওভারে যুবরাজ সিংহর ছয়টি ছক্কা হাঁকানোর ঘটনা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা স্মরণীয় মুহূর্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচ ভারত বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু বিধ্বংসী যুবি ভারতকে কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

নয়াদিল্লি: ২০০৭-এর টি ২০ বিশ্বকাপে স্টুয়ার্ড ব্রডের এক ওভারে যুবরাজ সিংহর ছয়টি ছক্কা হাঁকানোর ঘটনা বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা স্মরণীয় মুহূর্ত। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচ ভারত বেশ ভালো জায়গায় ছিল। কিন্তু বিধ্বংসী যুবি ভারতকে কার্যত ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। দক্ষিণ আফ্রিকায় ১৩ বছর আগের ওই মহুর্ত এখনও ভারতীয় দলের সমর্থকদের কাছে অত্যন্ত মধুর। ক্রিকেটের ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে ভারতের স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যানের নাম। সম্প্রতি যুবি জানিয়েছেন, ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্টার অ্যান্ড্রু ফ্লিনটফের খোঁচাই তাঁকে রাগিয়ে তুলেছিল। আর প্রথম টি ২০ বিশ্বকাপের ওই ম্যাচে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে তাঁর ব্যাটের ঝড়ে। ব্রডের ওভারে যুবরাজ ছয়টি ছয় হাঁকিয়ে ১৪ বলে ৫৮ রান করেন। তাঁর ওই ইনিংসই দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়। ভারত ম্যাচ জেতে ১৮ রানে। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে যুবরাজ বলেছেন, ফ্রেডি ফ্রেডির মতোই কাজ করছিল..আমাকে কিছু কথা বলে..আমিও পাল্টা ওকেও জবাব ফিরিয়ে দিই। যুবরাজ বলেছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকাতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। কারণ, কয়েক সপ্তাহ আগেই একটি একদিনের ম্যাচে দিমিত্রি মাসকারেনহাস আমাকে পাঁচটি ছয় মেরেছিল। ছয়টি ছয় মারার পর আমি প্রথমে ফ্রেডির দিকেই তাকিয়েছিলাম। তারপর দিমিত্রির দিকে তাকাতেই ও হেসে ফেলে। ম্যাচের পর স্টুয়ার্ড ব্রডের বাবার সঙ্গে কী কথা হয়েছিল, তাও জানিয়েছেন যুবরাজ। ব্রড সিনিয়র এসে যুবির সই করা একটা জার্সি চেয়েছিলেন। বলেছিলেন, তাঁর ছেলের কেরিয়ার তো প্রায় শেষ হয়ে গিয়েছে। স্টুয়ার্ট ব্রডের বাবা  ক্রিস ব্রড ছিলেন ম্যাচ রেফারি। যুবি বলেছেন, পরের দিন ক্রিস আমার কাছে এসে বলেন, তুমি তো আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছ। এখন তোমার সই করা একটা জার্সি ওকে দাও। তাই আমি আমার জার্সি দিয়েছিলাম। তাতে একটা বার্তাও লিখে দিয়েছিলাম-নিজের বলেও পাঁচ ছক্কা খেয়েছি। তাই আমি জানি এই অনুভূতি। ইংল্যান্ডের ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল। স্টুয়ার্ট এখন বিশ্বের অন্যতম সেরা বোলার। ছয় বলে ছয় ছক্কা খাওয়ার পর কোনও ভারতীয় বোলার এমন দুরন্ত কেরিয়ার গড়তে পারবে বলে আমার মনে হয় না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Football Derby : ডার্বি ম্যাচের আগে পেরুতে ভয়ঙ্কর ঘটনা ! আঘাত...মৃত্যু, ছুটল অ্যাম্বুলেন্স, ভরল হাসপাতাল
ডার্বি ম্যাচের আগে পেরুতে ভয়ঙ্কর ঘটনা ! আঘাত...মৃত্যু, ছুটল অ্যাম্বুলেন্স, ভরল হাসপাতাল
IPL Points Table: টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে পঞ্জাব কিংস, কততে রয়েছে MI, CSK, KKR?
টানা দুই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে পঞ্জাব কিংস, কততে রয়েছে MI, CSK, KKR?
IPL 2026 Live: ঘরের মাঠে টানা ষষ্ঠ ম্যাচ হারল সিএসকে, চিপকে জয়ের ধারা অব্যাহত রাখল পঞ্জাব কিংস
ঘরের মাঠে টানা ষষ্ঠ ম্যাচ হারল সিএসকে, চিপকে জয়ের ধারা অব্যাহত রাখল পঞ্জাব কিংস
CSK vs PBKS: চারে চার, হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স, টিমগেমে সিএসকের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল পঞ্জাব
চারে চার, হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স, টিমগেমে সিএসকের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল পঞ্জাব

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget