এক্সপ্লোর

SAFF Championship: নিয়মরক্ষার ম্যাচ সুনীলদের, সাফ চ্যাম্পিয়নশিপে কুয়েত কতটা বেগ দেবে ভারতকে?

India vs Kuwait: মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামেও সে রকমই একটা ফুটবল-দ্বৈরথ দেখার আশায় গ্যালারিতে ভিড় করবেন ফুটবলপ্রেমীরা।

বেঙ্গালুরু: সেমিফাইনালের মহড়া বা নিজেদের পরখ করে নেওয়ার ম্যাচ, যাই বলুন, মঙ্গলবার কুয়েতের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের সামনে চ্যালেঞ্জ কিন্তু থাকছেই। তাও আবার একটা নয়, দু-দু’টো। এক, জিতে গ্রুপের সেরা দল হওয়ার চ্যালেঞ্জ। দুই, টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ। চলতি বছরে মাঠে নামার পর থেকে গোল না খেয়ে জেতার যে অভ্যাস করে ফেলেছে ভারতীয় ফুটবল দল, সেই অভ্যাস এই ম্যাচেও রাখতে চায় ছেত্রী-বাহিনী।

টুর্নামেন্টের দুই অপরাজিত দল মুখোমুখি হলে সেই দ্বৈরথে যে উত্তেজনার আঁচ পাওয়া যাবে, এমনই ধরে নেওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামেও সে রকমই একটা ফুটবল-দ্বৈরথ দেখার আশায় গ্যালারিতে ভিড় করবেন ফুটবলপ্রেমীরা।

দুই দলই টানা দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্ট অর্জন করে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। তাই এই ম্যাচে কোনও দলই অযথা ঝুঁকি নিতে যাবে না ঠিকই। তবে এটাও ঠিক যে, গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠলে শেষ চারের লড়াইয়ে অপর গ্রুপের দ্বিতীয় সেরার মুখোমুখি হতে হবে তাদের।

এই গ্রুপের সেরা দুই দল নির্ধারিত হয়ে গেলেও অপর গ্রুপের লড়াই এখনও চলছে। লেবানন দুই ম্যাচ জিতেও সেমিফাইনালে জায়গা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। জোর লড়াই বেধেছে বাংলাদেশ ও মলদ্বীপের মধ্যে। দুই দলই দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে বসে রয়েছে। বুধবার যদি লেবাননকে হারিয়ে দেয় মলদ্বীপ এবং বাংলাদেশ হারায় ভুটানকে, তা হলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ছয়। তখন কোন দুই দল শেষ চারে যাবে, সেটাই দেখার।

আপাতত ভারতীয় শিবিরের ফোকাস একটাই কুয়েত। যারা এই টুর্নামেন্টে নেপালকে ৩-১-এ ও পাকিস্তানকে ৪-০-য় হারিয়ে লিগের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি। বিশ্ব ক্রম তালিকায় ১৪৩ নম্বরে থাকলেও দলটা ছুটছে কিন্তু তাজা ঘোড়ার মতো। তাদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ৯৯ নম্বরে থাকা লেবানন ও ১০১ নম্বরে থাকা ভারতের চেয়ে কোনও অংশে কম যায় না তারা।                                                                                                                                  তথ্য সংগ্রহ: আইএসএল 

সেরা শিরোনাম

Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget