এক্সপ্লোর

ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপে কঠোর আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কৃত জিম্বাবোয়ে

নির্বাচিত প্রতিনিধিদের হাতে বোর্ডের দায়িত্ব তুলে দিলে অক্টোবরে আইসিসি-র পরবর্তী বোর্ড মিটিংয়ে নির্বাসনের শাস্তির ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে

লন্ডন: এক সময় বিশ্বক্রিকেটের কালো ঘোড়া বল হত তাদের। বিশ্বকাপ-সহ একাধিক টুর্নামেন্টে বড় দলকে হারিয়ে অঘটন ঘটানো কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, নিল জনসন, অ্যালেস্টেয়ার ক্যাম্পবেলরা। ফ্লাওয়ার-স্ট্রিকদের দেশ সেই জিম্বাবোয়েই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হল। আইসিসি-র সংবিধান অগ্রাহ্য করে ক্রিকেট প্রশাসনে লাগাতার সরকারি হস্তক্ষেপের জন্যই এই কঠোর সিদ্ধান্ত বলে একটি বিবৃতিতে জানিয়েছে আইসিসি। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, জিম্বাবোয়েকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হল। আইসিসি-র গঠনতন্ত্রের ২.৪ (সি) ও (ডি) ধারায় বলা হয় যে, যে কোনও দেশের ক্রিকেট প্রশাসনে অবাধ ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ক্রিকেট প্রশাসনে কোনওরকম সরকারি হস্তক্ষেপে নিষেধাজ্ঞা রয়েছে। যে নিয়ম জিম্বাবোয়ে মানেনি বলেই কঠোর শাস্তি দেওয়া হয়েছে তাদের। বহিষ্কারের ফলে আইসিসি-র অনুদান পাবে না জিম্বাবোয়ের ক্রিকেট বোর্ড। আইসিসি-র কোনও প্রতিযোগিতার অংশ নিতে দেওয়া হবে না সে দেশের ক্রিকেট দলকে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা একটি নির্দেশিকার জানিয়েছে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে বোর্ডের দায়িত্ব তুলে দিলে অক্টোবরে আইসিসি-র পরবর্তী বোর্ড মিটিংয়ে নির্বাসনের শাস্তির ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে জিম্বাবোয়ের সরকারি প্রতিনিধি ও বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে আইসিসি সূত্রে খবর। আইসিসি চেয়ারম্যান তথা ভারতীয় বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর বলেছেন, ‘আমাদের লক্ষ্য খেলাকে রাজনীতিমুক্ত রাখা। জিম্বাবোয়েতে যেটা হয়েছে তা আইসিসি-র গঠনতন্ত্রের গুরুতর অবমাননা। আইসিসি চায় তাদের গঠনতন্ত্র মেনেই জিম্বাবোয়েতে ক্রিকেট চলুক।’ জিম্বাবোয়ের পাশাপাশি ক্রোয়েশিয়া, মরক্কো ও জাম্বিয়া ক্রিকেট সংস্থাকেও নির্বাসিত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ১০ বছর আগে একটা চিঠিই বদলে দিয়েছিল সব কিছু, অবসর ভেঙে ফিরেছিলেন মেসি, কী হয়েছিল?
১০ বছর আগে একটা চিঠিই বদলে দিয়েছিল সব কিছু, অবসর ভেঙে ফিরেছিলেন মেসি, কী হয়েছিল?
FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget