এক্সপ্লোর

Amazon Layoffs: অ্যামাজনের ফের কর্মী ছাঁটাই! দু'হাজারের বেশি কর্মীকে নোটিস পাঠিয়েছে কর্তৃপক্ষ

Layoffs: নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন সংস্থা। অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে।

Amazon Layoffs: ২০২২ সাল অর্থাৎ গতবছরের শেষভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে বিশ্বের তাবড় কয়েকটি টেক জায়ান্ট (Tech Giant)। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেমন ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। সম্প্রতি শোনা গিয়েছে, অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে। এর থেকেই অনুমান, আরও কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকাতে। রয়টার্সের রিপোর্ট সূত্রে খবর, অ্যামাজন সংস্থা নতুন করে ২৩০০ কর্মীকে 'Mass Layoff' সংক্রান্ত নোটিফিকেশন পাঠিয়েছে। 

২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। নতুন বছরের শুরুতেই ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। আন্তর্জাতিক স্তরে অ্যামাজন কোম্পানি কর্মী ছাঁটাই করেছে। তার আঁচ এসেছে ভারতেও। এখানেও শুরু হয়েছে কর্মী ছাঁটাই। আর তার জেরে অফিসে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। যাঁদের চাকরি গিয়েছে তাঁরা তো কান্নাকাটি করছেনই। যাঁদের এখন চাকরি খোয়া যায়নি তাঁরা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। নষ্ট হয়েছে কাজের পরিবেশ। কর্মীদের মধ্যে কাজ করার তাগিদও কমেছে। চাকরি চলে যাওয়ার আশঙ্কায় প্রতি মুহূর্তে সিঁটিয়ে যাচ্ছেন সকলে। অফিসের মধ্যেই কেঁদে ফেলছেন ভয়ে আতঙ্কে। 

বেশ কয়েকটি ভারতীয় সংস্থাও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। খরচ নিয়ন্ত্রণই এই সমস্ত সংস্থার মূল উদ্দেশ্য। শেয়ারচ্যাট এবং Dunzo- ভারতের এই দুই সংস্থা থেকেও কর্মী ছাঁটাই করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে খবর। এর পাশাপাশি বিভিন্ন কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও বন্ধ করতে চলেছে বলে খবর। 

আরও পড়ুন- এয়ারপ্লেন মোড আসলে কী? কেন বিমান সফরের সময় মোবাইল এয়ারপ্লেন মোড অন করতে বলা হয়?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget