এক্সপ্লোর

Airplane Mode: এয়ারপ্লেন মোড আসলে কী? কেন বিমান সফরের সময় মোবাইল এয়ারপ্লেন মোড অন করতে বলা হয়?

Airplane Mode: সব স্মার্টফোনেই রয়েছে এরোপ্লেন বা এয়ারপ্লেন মোড। বিমানে উঠলে যাত্রীদের নিজের ফোনে এই ফিচার অন করতে বলা হয়।

Airplane Mode: যাঁরা ঘনঘন বিমানে যাতায়াত করেন, তাঁরা সকলেই এরোপ্লেন বা এয়ারপ্লেন মোডের (Airplane Mode) সঙ্গে পরিচিত। যাত্রীরা বিমানে উঠলেই মোবাইলে এরোপ্লেন মোড অন করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আসলে কী কাজ করে এই এরোপ্লেন মোড কিংবা কেন বিমানে উঠলেই যাত্রীদের মোবাইলে (Mobile) এরোপ্লেন মোড অন করতে বলা হয়, তা হয়তো অনেকের কাছেই স্পষ্ট নয়। ফোনের এই ফিচারের সঙ্গে পরিচিত হলেও তার কার্যকারিতা হয়তো সঠিকভাবে অনেকেরই জানা নেই। তাই বিশদে জেনে নেওয়া যাক যে এই এরোপ্লেন মোড আসলে কী? কেন বিমানে উঠলে এই ফিচার মোবাইলে অন করতে বলা হয়? আর এরোপ্লেন মোড আসলে কী কী কাজ করে?

এরোপ্লেন মোড বা এয়ারপ্লেন মোড 

সব স্মার্টফোনেই রয়েছে এরোপ্লেন বা এয়ারপ্লেন মোড। বিমানে উঠলে যাত্রীদের নিজের ফোনে এই ফিচার অন করতে বলা হয়। যেভাবে আপনি ফোনের নেট অন করেন সেভাবেই খুঁজে পাবেন এরোপ্লেন মোডের অপশন। এই ফিচার স্মার্টফোনে অন করে দিলে ইন্টারনেট অফ হয়ে যাবে। পাশাপাশি দেখা যাবে নেটওয়ার্কের জায়গায় রয়েছে ছোট্ট একটা প্লেনের চিহ্ন। বিমানে সফর করা ছাড়াও আপনি যদি চান আপনার ফোনে কোনও কল বা মেসেজ না আসুক, তাহলে এই ফিচার আপনি চালু করতে পারেন।

এরোপ্লেন মোডের বা এয়ারপ্লেন মোডের কাজ

যখন আপনি ফোনের এরোপ্লেন মোড অন করবেন তখন ডিভাইস সব ধরনের সেলুলার সিগন্যাল ট্রান্সমিট করা বন্ধ করে দেবে। এর ফলে সেলুলার নেটওয়ার্কে আসা কোনও ফোনকল বা মেসেজ আপনার কাছে পৌঁছবে না। তবে ফোনে ডাউনলোড থাকা গান আপনি শুনতে পাবেন। দেখতে পাবেন ডাউনলোড থাকা সিনেমাও। এরোপ্লেন মোড অন হলে ফোনের ওয়াই-ফাই মোডও ডিজেবল বা বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে যদি আপনি ওয়াই-ফাই আকসেস পেতে চান তাহলে ফোনে আপনাকে ওয়াই-ফাই ফিচার অন করতে হবে। এর ফলে আপনি ইন্টারনেট কানেকশন পাবেন ওয়াই-ফাইয়ের মাধ্যমে। ফলে ফোনে এরোপ্লেন মোড চালু থাকলেও নেট ব্যবহার করতে পারবেন আপনি। 

কেন বিমানে সফরের সময় এরোপ্লেন মোড অন করা হয়

ইলেকট্রনিক ডিভাইস থেকে যে সিগন্যাল বেরোয় তা এয়ারক্র্যাফটের কমিউনিকেশন সিস্টেমকে ঘেঁটে দিতে পারে। ইলেকট্রনিক ডিভাইস মানে ফোনে থাকে সেলুলার কানেকশন, যা যথেষ্ট শক্তিশালী রেডিও ওয়েব নির্গত করে। একই সঙ্গে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও। এই সমস্ত ওয়েব এয়ারক্র্যাফটের সিগন্যালে সমস্যা তৈরি করতে পারে। আর তার ফলে পাইলট কোনও সাহায্য চেয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে যোগাযোগ করতে চাইলে সমস্যা পড়তে পারেন। এই সমস্ত ঘটনার জেরে বিপদে পড়তে পারেন বিমানে থাকা অসংখ্য যাত্রী। সেই জন্যই বিমানে সফরের সময় যাত্রীদের বারংবার এরোপ্লেন মোড অন করার কথা বলা হয়। 

আরও পড়ুন- ট্যুইটারে ব্লু টিক কিনছে তালিবানরা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget