এক্সপ্লোর

Cyber Attack: বড় ঝুঁকির মুখে লক্ষ লক্ষ মানুষ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করল সরকার; কী বিপদ আসতে পারে ?

High Risk Warning: সরকারি সংস্থা জানিয়েছে যে, অ্যান্ড্রয়েডে পাওয়া এই ত্রুটিগুলির কারণে সাইবার হানা হতে পারে ডিভাইসে এবং চিপসেটের উপাদানের ঘাটতির কারণেও এই হানা দেখা দিতে পারে।

CERT Warning: আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তবে এই সংবাদ একান্ত আপনার জন্য। ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম সংক্ষেপে সিইআরটি অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক ত্রুটি (CERT Warning) খুঁজে পেয়েছে। CERT-In জানিয়েছে যে অ্যান্ড্রয়েড ১২ এবং তার পরবর্তী সফটওয়্যারগুলি যে যে ডিভাইসে চলছে, সেই ডিভাইসগুলি বিপদের মুখে। বেশ কিছু ত্রুটির (Cyber Attack) কারণে লক্ষ লক্ষ ব্যবহারকারী সাইবার হানার ঝুঁকিতে রয়েছেন। এই সাইবার হানা থেকে বাঁচতে কী কী করা দরকার ? কী জানিয়েছে কেন্দ্র ?

হ্যাকাররা সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে

সরকারি সংস্থা জানিয়েছে যে, অ্যান্ড্রয়েডে পাওয়া এই ত্রুটিগুলির কারণে সাইবার হানা হতে পারে ডিভাইসে এবং চিপসেটের উপাদানের ঘাটতির কারণেও এই হানা দেখা দিতে পারে। এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরি করতে পারে এবং ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। CERT-In অ্যান্ড্রয়েড ১২, ১৩, ১৪, ও ১৫ ব্যবহারকারীদের যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে তাদের ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছিল।

স্মার্টফোন ছাড়াও একই ঝুঁকি দেখা গিয়েছে ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং অন্যান্য অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসগুলিতেও। এই পরিস্থিতিতে ডিভাইসগুলি আপডেট করা দরকার অবশ্যই ব্যবহারকারীদের।

অ্যাপল ডিভাইসগুলির জন্যও সতর্কতা জারি করা হয়েছিল

এই সপ্তাহে অ্যাপল ডিভাইসগুলির জন্যও একইরকম সতর্কতা জারি করা হয়েছিল। আইওএস ১৮.৩-এর থেকে পুরনো সংস্করণ যে সমস্ত আইফোনে চলছে সেগুলিতে সাইবার হানার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রের এই সংস্থা। পুরনো এডিশনের অ্যাপল ঘড়ি, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদিতেও এই সতর্কতা জারি করা হয়েছিল।

কীভাবে এড়াবেন এই ঝুঁকি ?

আপনার সফটওয়্যার আপডেট রাখা গুরুত্বপূর্ণ। ডিভাইস আপডেট রাখলে অনেক রকম ঝুঁকি থেকে নিস্কৃতি পাওয়া যায়। তাছাড়া ডিভাইসে স্বয়ংক্রিয় আপডেট সিস্টেম চালু রাখা যেতে পারে। অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে একটিমাত্র বিশ্বস্ত সূত্রই ব্যবহার করতে হবে।

২৯ জানুয়ারি ভারতের অর্থ দফতর একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, 'চ্যাটজিপিটি এবং ডিপসিকের মত এআই টুল এবং এআই অ্যাপ অফিসের কম্পিউটার এবং যন্ত্রাংশে থাকলে সরকারি নথি ও তথ্যের গোপনীয়তা রক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।' ফলে এআই ব্যবহার নিয়েও সতর্কতা জারি করেছে কেন্দ্র। 

আরও পড়ুন: Asmita Patel: শেয়ার বাজারের 'She Wolf' ! এই ইনফ্লুয়েন্সারকে নিষিদ্ধ ঘোষণা সেবির, বাজেয়াপ্ত ৫৩ কোটি টাকা

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget