এক্সপ্লোর

Indian Messaging App: লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতের নিজস্ব অ্যাপ Arattai-র সাইন-আপ সংখ্যা, কী আছে এই দেশীয় অ্যাপে?

Arattai App: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেশবাসীর কাছে 'স্বদেশী' পণ্য আপন করে নেওয়ার আবেদন এসেছিল। তারপর এক্স মাধ্যমে Arattai অ্যাপ ব্যবহারের কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও।

Indian Messaging App: ভারতে নিজস্ব মেসেজিং অ্যাপ Arattai এবার সাফল্যের মুখ দেখছে দারুণ গতিতে। অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্কিং ক্যাটেগরিতে শীর্ষ স্থান অধিকার করেছে এই দেশীয় অ্যাপ। চেন্নাইয়ের Zoho Corporation এই অ্যাপ নির্মাণ করেছে। আপাতত এই দেশীয় অ্যাপকে বলা হচ্ছে ভারতের নিজস্ব মেসেজিং সলিউশন। ২০২১ সালের জানুয়ারি মাসে চেন্নাইয়ের Zoho Corporation লঞ্চ করেছিল তাদের অ্যাপ Arattai, সেই সময়েই হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের প্রাইভেসি পলিসিতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছিল। ভারত সরকার অনেক দিন ধরেই 'আত্মনির্ভর ভারত' প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পেরই আওতাধীন দেশীয় অ্যাপ Arattai এবং বিগত কয়েকদিনে ব্যবহারের নিরিখে দারুণ ভাল বৃদ্ধি নজরে এসেছে এই অ্যাপের ক্ষেত্রে। 

Zoho- র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, মাত্র তিনদিনে এই অ্যাপ 100x বৃদ্ধির রেকর্ড করেছে। আশ্চর্যজনক ভাবেই দৈনিক সাইন-আপের সংখ্যা ৩০০০ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে প্রতিদিনে ৩,৫০,০০০, যা সত্যিই চমকে দেওয়ার মতো। এই বৃদ্ধির জন্য সমস্ত Arattai ইউজারদের ধন্যবাদ জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। হঠাৎ করে এই সাফল্য আসায় Zoho- র টিমও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে Arattai অ্যাপের যাবতীয় প্রযুক্তিগত ত্রুটি সমাধান করতে এবং অ্যাপের ব্যাকএন্ড একদম নিখুঁত রাখার ব্যাপারে। 

অ্যাপ কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে যে নভেম্বর মাসের মধ্যে Arattai অ্যাপে অনেক নতুন ফিচার আনার কথা ছিল। সেই সঙ্গে এই অ্যাপের আরও ক্ষমতা বৃদ্ধি এবং মার্কেটিংয়ের দিকেও নজর দিতে চাইছিলেন তারা। তার আগেই এসেছে বড় সফল্য। যে সময়ের মধ্যে এই সাফল্য আসার কথা ভাবা হয়েছিল, তার আগেই এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেশবাসীর কাছে 'স্বদেশী' পণ্য আপন করে নেওয়ার আবেদন এসেছিল। তারপর এক্স মাধ্যমে Arattai অ্যাপের কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। Arattai অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়। এমনকি এই অ্যাপ ব্যবহার করাও যথেষ্ট সহজ। আর এই অ্যাপ ব্যবহার করা যে যথেষ্ট নিরাপদ সেকথাও বারবার বলা হয়েছে। 

Arattai একটি তামিল শব্দ যার অর্থ 'ক্যাজ্যুয়াল চ্যাট'। অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপ। ইউজাররা এই অ্যাপের সাহায্যে টেক্সট এবং ভয়েস মেসেজ করতে পারবেন। ভয়েস এবং ভিডিও কল করতে পারবে। ফটো, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। স্টোরি দেওয়ার সুবিধাও রয়েছে। বানিয়ে নিতে পারবেন গ্রুপ। খুলতে পারবেন চ্যানেল। অ্যান্ড্রয়েড এবং আইওএস- ২ ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর ২ জায়গাতেই পাবেন এই অ্যাপ। ইউজাররা ফোন নম্বর দিলেই ব্যবহার করতে পারবেন Arattai অ্যাপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget