এক্সপ্লোর

Asus ROG Phone 8 Series: ভারতে আসছে আসুসের নতুন গেমিং স্মার্টফোন সিরিজ, কোন ফোন লঞ্চ হবে? রইল সম্ভাব্য ডিজাইন-ফিচার

Asus Smartphones: যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে Asus ROG Phone 8 সিরিজের ফোনে edgeless frame থাকবে। আগের মডেলের তুলনায় স্লিম bezels থাকবে স্ক্রিনের চারপাশে।

Asus ROG Phone 8 Series: নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর একাধিক সংস্থা তাদের নতুন ফোনও ভারতে লঞ্চ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ফোন লঞ্চ হয়েছে। তালিকায় রয়েছে আরও অনেক মডেল। প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতেই ভারতের বাজারে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় রয়েছে আসুসের একটি গেমিং ফোন। আসুস সংস্থা জানিয়েছে ভারতের বাজারে তারা লঞ্চ করবে Asus ROG Phone 8 সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে বেস মডেল Asus ROG Phone 8 এবং প্রো মডেল Asus ROG Phone 8 প্রো লঞ্চ রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে আসুসের এই দুই গেমিং ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সম্প্রতি এক্স মাধ্যমে আসুস সংস্থা জানিয়েছে, আগামী ৮ জানুয়ারি ভারতে লঞ্চ হবে Asus ROG Phone 8 ফোন। তবে ওই একই দিনে ভারতে Asus ROG Phone 8 প্রো মডেল লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে ৮ জানুয়ারি Consumer Electronics Show (CES) 2024- এই ইভেন্টে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে Asus ROG Phone 8 সিরিজ।

দেখে নেওয়া যাক এই গেমিং স্মার্টফোন সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে Asus ROG Phone 8 সিরিজের ফোনে edgeless frame থাকবে। আগের মডেলের তুলনায় স্লিম bezels থাকবে স্ক্রিনের চারপাশে। Asus ROG Phone 8 সিরিজের গেমিং ফোনে অ্যাড্রয়েড ১৪ বেসড ROG UI- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও থাকছে ৬.৭৮ ইঞ্চির এইচডি প্লাস AMOLED প্যানেল। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন। Asus ROG Phone 8 প্রো ফোনে HDR10 সাপোর্ট থাকবে ডিসপ্লে এবং রিফ্রেশ রেট হবে সর্বোচ্চ ১৬৫ হার্টজ, এমনটাই জানা গিয়েছে। 

Asus ROG Phone 8 সিরিজের ফোনে থাকতে চলেছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। বেস মডেলে থাকতে পারে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে থাকতে পারে ১৬ জিবি র‍্যাম ও ২৪ জিবি র‍্যাম, আর ৫১২ জিবি ও ১ টিবি ইনবিল্ট স্টোরেজ।

Asus ROG Phone 8 সিরিজের প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড লেন্স যুক্ত), ৩২ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেনসর। বেস মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

Asus ROG Phone 8 সিরিজের ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং Quick Charge 5.0 ও PD চার্জিং সাপোর্ট থাকবে বলে শোয়া গিয়েছে। এছাড়াও এই স্মার্টফোন সিরিজের দুটি মডেল ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- ওপ্পো রেনো ১১ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে? রইল সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget