এক্সপ্লোর

Jio plans under 500: ৫০০ টাকার কমে জিও-র আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, দৈনিক ২ জিবি ডেটার সুবিধা

Jio Recharge Plans: ৫০০ টাকার কমে রিলায়েন্স জিও-র এইসব প্রিপেড রিচার্জ প্ল্যানে দৈনিক ২ জিবি ডেটা ছাড়াও রয়েছে অনেক সুবিধা।

আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও সংস্থা। আপাতত ভারতে জিও-র ৪জি পরিষেবাও যথেষ্ট জনপ্রিয়। একাধিক সুযোগ সুবিধা রয়েছে জি-র বিভিন্ন প্রিপেড রিচার্জ প্ল্যানে। ৫০০ টাকার কমে জিও-র বেশ কয়েকটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। এইসব রিচার্জ প্ল্যানের সাহায্যে প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে অন্যান্য সুবিধা। এবার একনজরে দেখে নেওয়া যাক ৫০০ টাকার কমে জিও-র কয়েকটি রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি যেখানে দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে।

২৪৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যান- রিলায়েন্স জিও- র এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৩ দিন। প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন ইউজাররা। অর্থাৎ মোট ৪৬ জিবি ডেটা পাওয়া যাবে জিও-র এই প্রিপেড রিচার্জ প্ল্যানে। এর সঙ্গে থাকছে ১০০ এসএমএস (প্রতিদিন), আনলিমিটেড কল (যেকোনও নেটওয়ার্কে) এবং বিভিন্ন জিও অ্যাপস যেমন- জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।

২৯৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যান- ৫০০ টাকার কমে জিও-র এই প্ল্যানেও দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ২৮ দিন। প্রতিদিন ২ জিবি করে মোট ৫৬ জিবি ডেটার সুবিধা পাবেন ইউজাররা। আনলিমিটেড কল এবং ১০০ এসএমএসের সুবিধার পাশাপাশি জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

৫৩৩ টাকার রিচার্জ প্ল্যান- রিলায়েন্স জিও- র আরও একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে যার মূল্য ৫৩৩ টাকা। এই প্ল্যানের খরচ ৫০০ টাকা পার হয়েছে ঠিকই। একই সঙ্গে বেড়েছে প্ল্যানের মেয়াদ এবং ডেটার পরিমাণ। এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। প্রতিদিন ২ জিবি ডেটা পেলে মোট ১১২ জিবি ডেটা পাবেন ইউজাররা। এর সঙ্গে থাকছে ১০০ এসএমএস (প্রতিদিন), আনলিমিটেড কল (যেকোনও নেটওয়ার্কে) এবং বিভিন্ন জিও অ্যাপস যেমন- জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়ার সুযোগ।

শুধুমাত্র রিলায়েন্স জিও নয়, ৫০০ টাকার কমে ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেলেও রয়েছে দৈনিক ২ জিবি ডেটার সুবিধা যুক্ত একাধিক প্ল্যান। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই সংস্থাও ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করবে। শোনা গিয়েছে, এয়ারটেল কর্তৃপক্ষও সম্ভবত অক্টোবরেই লঞ্চ করবে তাদের ৫জি পরিষেবা।  

আরও পড়ুন- ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে রিয়েলমি সি৩৩, লঞ্চ কবে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Weather Update Today | আগামিকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ, সুখবর শোনাল আবহাওয়া দফতর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget