এক্সপ্লোর

FB New AI: চমকে দেওয়ার মতো সৃষ্টি, নতুন AI আনছে Facebook

আপনার-আমার কাজকে আরও সহজ করে তুলবে ফেসবুকের নতুন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (Facebook New AI)। ইতিমধ্যেই এই নয়া প্রযুক্তি নিয়ে কাজ করতে শুরু করেছে সংস্থা।

নয়াদিল্লি: একেবারে বদলে যেতে পারে মানুষের চিন্তাধারা। আপনার-আমার কাজকে আরও সহজ করে তুলবে ফেসবুকের নতুন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (Facebook New AI)। ইতিমধ্যেই এই নয়া প্রযুক্তি নিয়ে কাজ করতে শুরু করেছে সংস্থা। রিপোর্ট বলছে, গ্রাহকদের স্মৃতিশক্তিও পড়ে নিতে পারবে এই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স টুল।

কোম্পানি দাবি করছে, সাধারণ AI থেকে অনেক বেশি এগিয়ে থাকবে ফেসবুকের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। আপনার দৈনন্দিন জীবনের সঙ্গী হতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। গ্রাহক যা দেখবে বা শুনবে তা স্টোর করে রাখবে এই ইনটেলিজেন্স টুল। পরবর্তীকালে গ্রাহকের কাজেই সেই স্মৃতিকে কাজে লাগাবে ফেসবুক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কীভাবে ড্রাম বাজাতে হয় তা শিখিয়ে দেবে AI। প্রয়োজনে এই কৃত্রিম বুদ্ধিমত্তার জোরেই রান্নার রেসিপিটাও মনে রাখতে পারবে গ্রাহক। এমনকী চাবি হারালে তাও খুঁজে দেবে FB New AI। কোম্পানির দাবি, এই সবকিছুর পিছনে রয়েছে কেবল স্মৃতির জোর। আপনি যা দেখবেন, শুনবেন তা মনে রাখবে এআই। পরবর্তীকালে তা আপনার প্রয়োজনে কাজে লাগানো হবে।

এই নতুন AI-এর বিষয়ে জানতে 'Ego4D' ভাবনার কথা সামনে এনেছে ফেসবুক। গবেষণার চ্যালেঞ্জগুলিকে সামনে রেখে এই দীর্ঘমেয়াদী AI তৈরির পরিকল্পনা নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট। যেখানে 'ইগোসেন্ট্রিক পারসেপশন'-এর কথা বলেছে কোম্পানি। এই ইগোসেন্ট্রিক পারসেপশনের অর্থ, কোনও ব্যক্তির ভিজুয়াল ইনফরমেশন বা ছবি বা ভিডিয়ো থেকে পাওয়া সেই ব্যক্তির তথ্য। যা নিত্যদিন সেই ব্যক্তি চলার পথে দেখছেন। 

এই প্রসঙ্গে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, এই গবেষণার কাজ করতে গিয়ে বিশাল সংখ্যক ডেটার প্রয়োজন ছিল তাদের। যা করতে গিয়ে ৯টি দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ল্যাবকে কাজে লাগানো হয়। যেখান থেকে ২২০০ ঘণ্টার 'ফার্স্ট পার্সন ভিডিয়ো' সংগ্রহ করা হয়। এই ভিডিয়োর মাধ্যমে ৭০০ জনের জীবনযাপনের তথ্য হাতে আসে ফেসবুকের। যা অন্য কারও সংগৃহীত ডেটার থেকে ২০ গুণ বেশি। এ প্রসঙ্গে ফেসবুকের রিসার্চ সায়েন্টিস্ট ক্রিস্টিন গ্রম্যান জানিয়েছেন, আগামী প্রজন্মের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির জন্য প্রয়োজন সরাসরি ভিডিয়ো ডেটা। যে ভিডিয়োর মাধ্যমে বিশ্বকে পাশে দাঁড়িয়ে দেখতে হবে না গ্রাহকের। তাই গ্রাহকের সরাসরি জীবনযাপন সম্পর্কে তথ্য তুলে রাখতে চাইছে ফেসবুক। পরবর্তীকালে গ্রাহকের কাজেই ব্যবহার করা হবে সেই তথ্য। 

আরও পড়ুন : OnePlus 9RT: লঞ্চের আগেই দাম ফাঁস, এই প্রাইসে আসতে পারে ফোন

আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের

আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন

আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget