এক্সপ্লোর

iPhone 14 Series: কোন কোন রঙে আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে?

iPhone 14: আইফোন ১৪ সিরিজের ফোনের সম্ভাব্য যেসব Phone Case- এর ছবি প্রকাশ্যে এসেছে সেখানে Midnight Blue, Mint, Navy Blue, Pink, Red, Purple, Yellow- এই কালার শেডগুলি দেখা গিয়েছে।

iPhone 14 Series: আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর। অ্যাপেল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে সম্প্রতি আইফোন ১৪ সিরিজের ফোনের সম্ভাব্য Phone Case- এর ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে বিভিন্ন ধরনের কালার শেড (Colour Shed) দেখা গিয়েছে। আইফোন ১৪ সিরিজের ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কেও আন্দাজ করা গিয়েছে। এই Phone Case- এ রয়েছে ক্যামেরা মডিউল এবং স্পিকারের কাট আউট। আইফোন ১৩ সিরিজের মতো ক্যামেরা মডিউল থাকতে পারে আইফোন ১৪ সিরিজের ফোনের ক্ষেত্রেও।

আইফোন ১৪ সিরিজের ফোনের সম্ভাব্য যেসব Phone Case- এর ছবি প্রকাশ্যে এসেছে সেখানে Midnight Blue, Mint, Navy Blue, Pink, Red, Purple, Yellow- এই কালার শেডগুলি দেখা গিয়েছে। কিছুদিন আগে আবার আইফোন ১৪ সিরিজের ফোনের জন্য Green, Purple, Blue, Black, White, Red- রঙের শেডগুলির কথা প্রকাশ্যে এসেছিল। সেখানে বলা হয়েছিল Pink রঙের শেডের পরিবর্তে এসেছে Purple। এছাড়াও আভাস দেওয়া হয়েছিল যে আইফোন ১৪ প্রো ফোন লঞ্চ হতে পারে Green, Purple, Silver, Gold, Graphite- এইসব রঙের শেডে।

আইফোন ১৪ সিরিজ

আইফোনের এই সিরিজের আইফোন ১৪ ভ্যানিলা মডেল ছাড়াও লঞ্চ হতে পারে আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ প্রো মডেলের সম্ভাব্য স্টোরেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আগে শোনা গিয়েছিল এই ফোনে ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। তবে এবার শোনা যাচ্ছে, আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও সম্ভবত ১২৮ জিবি স্টোরেজই থাকবে।

র‍্যাম এবং স্টোরেজ

আইফোন ১৪ সিরিজের ‘প্রো’ মডেল অর্থাৎ আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে এ১৬ বায়োনিক চিপ থাকতে পারে। আর আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স ফোনে এ১৫ বায়োনিক চিপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৬ জিবি র‍্যাম থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স মডেলে থাকতে পারে তুলনায় ধীর গতিতে কাজ করবে এমন ৬ জিবি র‍্যাম। আইফোন ১৪ সিরিজের প্রো মডেলে ২ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে বলেও শোনা গিয়েছে।

ব্যাটারি ও দাম

আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স মডেলে যথাক্রমের ৩২৭৯ এমএএইচ এবং ৪৩২৫ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে যথাক্রমে থাকতে পারে ৩২০০ এমএএইচ এবং ৪৩২৩ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। আইফোন ১৩ সিরিজের তুলনায় আইফোন ১৪ সিরিজের ফোনের দাম বেশি হবে বলেই শোনা গিয়েছে।

আরও পড়ুন- ১০০ ঘণ্টারও বেশি প্লেব্যাক টাইম ফিচার নিয়ে ভারতে হাজির নয়েজের নতুন ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget