এক্সপ্লোর

Google Lay Off: শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে গুগল, কী কারণ, কারা সঙ্কটে ?

Google Staff: গুগলের অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিম, সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং টিমের কর্মী এবং ভয়েস বেসড গুগল অ্যাসিস্ট্যান্টদের অধিকাংশ চাকরি খুইয়েছেন এই মরশুমে। শতাধিক কর্মী ছাঁটাই করেছে গুগল। কেন?

Tech News: আলফাবেট আইএনসির অধীনে 'গুগল' (Google) সংস্থায় কস্ট কাটিংয়ের জন্য এই কয়দিনে প্রায় শতাধিক কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। মূলত ডিজিটাল অ্যাসিসট্যান্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিম থেকেই অধিকাংশ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন আগে উৎপাদন মূল্য কমানোর লক্ষে বেশ কিছু ইউনিট বন্ধ করে দেওয়ার কথা জানায় গুগল, আবার বেশ কিছু ইউনিটের পরিকাঠামোতে আমূল বদল আনার কথাও শোনা গিয়েছিল। তার মধ্যে গুগলের অ্যাড সেলস ইউনিটে (Google Ad Sales Unit) আমূল রদবদল হওয়ার কথা জানা গিয়েছিল। এবার কোপ পড়ল ভয়েস বেসড গুগল অ্যাসিস্ট্যান্টদের উপর।

এছাড়াও গুগলের অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিম (Augmented Reality), সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং টিমের কর্মীদের মধ্যে অধিকাংশই চাকরি খুইয়েছেন এই মরশুমে। ২০২৩ সালের শেষভাগে, গুগলের প্রচুর টিম নিজেদের মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছে আরও দক্ষ, আরও ভাল কাজ করার জন্য। সবথেকে জনপ্রিয় প্রোডাক্টকে প্রাধান্য দিয়ে সেইমত তার চাহিদা পূরণ করার লক্ষ্যে গুগল এই রদবদল করে চলেছে বলে জানা গিয়েছে।

গুগলের এই নিরন্তর কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে আলফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন (Alphabet Worker's Union) এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়েছে, 'গুগল ফের অবান্তর অযৌক্তিক কর্মী ছাঁটাই শুরু করেছে। আমাদের সদস্য এবং টিমমেটরা নিরন্তর ভাল প্রোডাক্ট বানানোর চেষ্টা, কঠোর পরিশ্রম করে চলেছে। প্রত্যেক কোয়ার্টারে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের পরেও কোম্পানি কোনওভাবে ছাঁটাই প্রক্রিয়া বন্ধ করছে না। আমাদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব।'

২০২৩ সালেই প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছিল গুগল। এবারও লাল কালির ভাগ্য কর্মীদের। জানা গিয়েছে, গুগল তার বিজ্ঞাপনের মাধ্যমের কেনাকাটা করার ক্ষেত্রে ক্রমেই মেশিন লার্নিং (Machine Learning) প্রযুক্তির উপর ভরসা করতে শুরু করেছে। বছরের পর বছর ধরে টেক জায়ান্ট (Tech Gaint) এই গুগল সংস্থা তাদের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে চাইছে। এআই চালিত ডিজাইন করার দিকে ঝোঁক বাড়ছে গুগলের যা কিনা তাদের বার্ষিক আয়েও দৃষ্টান্ত রাখবে। গুগলের দাবি, এর মাধ্যমে তাদের আনুমানিক আয় দশ বিলিয়ন ডলার বাড়তে পারে। এই সব টুলগুলির দক্ষতা, ন্যূনতম কর্মী নিয়োগ এবং বেশি মুনাফার অঙ্কের ছকে হাঁটছে গুগল। হয়তো এই কারণেই বিভিন্ন বিভাগে গুগল রদবদল করে চলেছে।

আরও পড়ুন: Camera Phones: ফোন কেনার সময় ক্যামেরাতেই নজর প্রথমে? ভারতে ২৫ হাজারের কমে কোন কোন ক্যামেরা ফোন কিনতে পারবেন?

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget