এক্সপ্লোর

Google Pixel 8 Series: গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো লঞ্চ হয়েছে ভারতে, কী কী চমক রয়েছে এই দুই ফোনে?

Google Pixel 8 and Pixel 8 Pro: ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনে। প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে লঞ্চের দিন থেকে।  বিক্রি শুরু হবে ১২ অক্টোবর থেকে।

Google Pixel 8 Series: গুগল সংস্থা ভারতে লঞ্চ হয়েছে পিক্সেল ৮ (Google Pixel 8) এবং পিক্সেল ৮ প্রো (Google Pixel 8 Pro) - এই দুই ফোন। গুগল পিক্সলে ৮ সিরিজের এই দুই ফোনে রয়েছে Tensor G3 প্রসেসর। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই দুই ফোন। গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনে গুগলের এআই ফিচার যেমন- Photo Unblur এবং Live Translate, এগুলি রয়েছে। এছাড়াও গুগল জানিয়েছে, এই দুই ফোনে সাত বছরের সফটওয়্যার সাপোর্ট দেওয়া হবে। এই দুই ফোনের ক্যামেরা এবং অন্যান্য ক্ষেত্রে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার যুক্ত রয়েছে। 

ভারতে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনের দাম

গুগল পিক্সেল ৮ ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৫,৯৯৯ টাকা। Hazel, Obsidian, Rose- এই তিন রঙে লঞ্চ হয়েছে পিক্সেল ৮ ফোন। অন্যদিকে, গুগল পিস্কেল ৮ প্রো ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,০৬,৯৯৯ টাকা। এই ফোন লঞ্চ হয়েছে Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে। ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনে। প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে লঞ্চের দিন থেকে। 

গুগলের স্মার্টওয়াচও প্রথমবার লঞ্চ হয়েছে ভারতে

গুগল পিক্সেল ওয়াচ ২ লঞ্চ হয়েছে ভারতে। এই ডিভাইসের দাম ৩৯,৯০০ টাকা। সমস্ত নতুন গুগল পিক্সেল ডিভাইসের বিক্রি শুরু হবে ১২ অক্টোবর থেকে। 

কী কী অফার পেতে পারেন ক্রেতারা, গুগল সীমিত সময়ের জন্য লঞ্চ অফার চালু করেছে 

  • গুগল পিক্সেল ৮ ফোনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাঙ্কের ভিত্তিতে ৮০০০ টাকা অফার পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
  • গুগল পিক্সেল ৮ প্রো ফোনে নির্দিষ্ট ব্যাঙ্কের ভিত্তিতে ৯০০০ ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে ৪০০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে।
  • পিক্সেল ৮ বা পিক্সেল ৮ প্রো ফোন কিনলে ক্রেতারা পিক্সেল ওয়াচ ২ ফোন কিনতে পারবেন ১৯,৯৯৯ টাকায়। কিংবা পিক্সেল বাডস প্রো কিনতে পারবেন ৮৯৯৯ টাকা। 

গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনের বিশেষত্ব 

গুগল পিক্সেল ৮ সিরিজের দুই ফোনে রয়েছে অডিও ম্যাজিক ইরেজার ফিচার। এর সাহায্যে আপনি যখন ফোনে কথা বলবেন সেই সময় আশপাশে যত অপ্রয়োজনীয় শব্দ, আওয়াজ থাকবে তা মুছে যাবে। অনেকটা ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের মতো কাজ করবে এই অডিও ম্যাজিক ইরেজার। অ্যাডভান্স মেশিন লার্নিং রয়েছে এই ফিচারের মধ্যে। এমনকি জোরে হাওয়া বইলে সেই শব্দও মুছে দেবে অডিও ম্যাজিক ইরেজার ফিচার। এর পাশাপাশি এই দুই ফোনে এবছরের শেষ হওয়ার আগেই যুক্ত হবে ভিডিও বুস্ট ফিচার। রেকর্ডেড ভিডিও ক্ষেত্রে কাজ করবে এই আধুনিক ও উন্নত ফিচার।

আরও পড়ুন- বিজ্ঞাপন ছাড়া ইন্সটাগ্রাম-ফেসবুক ব্যবহার করতে চান? টাকা দিতে হতে পারে, ভারতেও কি চালু হবে?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget