এক্সপ্লোর

Gmail: দু'বছর ধরে জিমেল ব্যবহার করেননি? অ্যাকাউন্ট ডিলিট করতে পারে গুগল

Inactive Gmail Account: একটি ব্লগ পোস্টে গুগল সংস্থা জানিয়েছে, ঝুঁকি কমাতে তারা গুগল অ্যাকাউন্টের ইনঅ্যাকটিভ পলিসি আপডেট করতে চলেছে।

Gmail: আপনি কি জিমেল অ্যাকাউন্টে (Gmail Account) ২ বছরের বেশি সময় ধরে লগ-ইন করেননি? তাহলে বিপদে পড়তে পারেন এবার। কারণ গুগল (Google) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যেসব জিমেল অ্যাকাউন্টে ২ বছরের বেশি সময় ধরে লগ-ইন করা হয়নি, সেইসব অ্যাকাউন্ট সরিয়ে দেবে তারা। ইনঅ্যাকটিভ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নতুন আপডেট নিজেদের পলিসিতে যুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ। এর পাশাপাশি গুগল সংস্থা ইউজারদের কাছে আবেদন জানিয়েছে তাঁরা যেন দু'বছরে অন্তত একবার জিমেলে লগ-ইন করেন। এর আগে গুগলের একটি পলিসি ছিল যেখানে বলা হয়েছিল অ্যাকাউন্টে থাকা ডেটা যা দু'বছর ধরে ব্যবহার হয়নি, সম্ভবত তা মুছে যাবে। তবে নতুন পলিসি অনুসারে সমস্ত ডেটাই ডিলিট হয়ে যাবে, কারণ অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল সংস্থা।

একটি ব্লগ পোস্টে গুগল সংস্থা জানিয়েছে, ঝুঁকি কমাতে তারা গুগল অ্যাকাউন্টের ইনঅ্যাকটিভ পলিসি আপডেট করতে চলেছে। চলতি বছরের শেষদিকে নতুন নিয়ম চালু হবে। যদি কোনও গুগল অ্যাকাউন্ট অন্তত ২ বছর ব্যবহার না হয়, তাহলে ওই অ্যাকাউন্ট ডিলিট করা হবে এবং তার সমস্ত কনটেন্টও ডিলিট হবে। গুগল ওয়ার্কস্পেস যেমন- জিমেল, গুগল ডক্স বা ডকুমেন্ট, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব, গুগল ফটো- এর মধ্যে থাকা ডেটাগুলিও ডিলিট হয়ে যাবে। এবছর ডিসেম্বর মাস পর্যন্ত নতুন নিয়ম কার্যকর হবে না। তাই এখনও যাঁরা জিমেলে ইনঅ্যাকটিভ রয়েছেন তাঁরা কিছুটা সময় পাবেন অ্যাকাউন্ট অ্যাকটিভ করে নেওয়ার। কারণ ডিলিট হয়ে যাওয়া জিমেল অ্যাড্রেস পুনরায় আর পাওয়া যাবে না। 

কীভাবে ইন্টারনেট না থাকলেও জিমেল চেক করবেন

১। প্রথমে mail.google.com-এ যেতে হবে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে গুগল ক্রোমেই একমাত্র এই জিমেল অফলাইন কাজ করবে। আর যদি ইউজার নরমাল মোডে থাকেন, অর্থাৎ Incognito মোডে না থাকেন, তাহলেই জিমেলের এই নতুন ফিচার কাজ করবে।

২। এবার নিজের জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে ঢুকে গেলে প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। অথবা আপনি যেতে পারেন Cogwheel বাটনে। এরপর ‘see all settings’ অপশনে ক্লিক করতে হবে।

৩। এরপর ওই পেজে থাকা অফলাইনে ট্যাবে ক্লিক করতে হবে। তারপর Enable offline mail এই চেকবক্সে ক্লিক করতে হবে। এই চেকবক্সে ক্লিক করলেই জিমেল ইউজারদের সামনে নতুন সেটিংসের অপশন খুলে দেবেন।

৪। এবার সময়সীমা বেছে নেওয়ার পালা। অর্থাৎ কতদিনের জন্য আপনি ইমেল সিঙ্ক করতে চাইছেন, সেটা জিমেলের মধ্যে বেছে নিতে হবে। এরপর আপনাকে এটাও দেখিয়ে দেওয়া হবে যে ডিভাইসে কতটা স্পেস রয়েছে। সেই সঙ্গে জানতে চাওয়া হবে সে আপনি ডিভাইসে অফলাইন জমেল ডেটা রাখতে চান, নাকি মুছে ফেলতে চান।

৫। এই সমস্ত অপশন দেখে বেছে নেওয়ার পর ‘save change’ অপশন ক্লিক করলেই আপনার ডিভাইসে অফলাইন জিমেল অ্যাক্টিভেট হয়ে যাবে।

আরও পড়ুন- স্বল্প খরচে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলন নিজের ঘর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget