এক্সপ্লোর

Honor Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে Honor Magic 6 সিরিজের 'প্রো' মডেল, কবে লঞ্চ হতে পারে এই ফোন?

Honor Magic 6 Series: ভারতে Honor Magic 6 সিরিজের প্রো মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবছর জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

Honor Smartphones: চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Honor Magic 6 সিরিজের দু'টি ফোন Honor Magic 6 এবং Honor Magic 6 প্রো। এবার ভারতে আসতে চলেছে Honor Magic 6 সিরিজের ফোন। সম্ভবত এবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে Honor Magic 6 সিরিজের ফোন। টিপস্ট্রা পারস গগলানি এক্স মাধ্যমে আভাস দিয়েছেন যে ভারতে Honor Magic 6 সিরিজের প্রো মডেল লঞ্চ হতে পারে। যদিও ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। Honor Magic 6 সিরিজের বেস মডেল ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। অন্যদিকে Honor সংস্থার সিইও মাধব শেঠও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে Honor Magic 6 সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। এর পাশাপাশি মাধব শেঠ Honor Magic V2 এই ফোল্ডেবল ফোন ভারতে লঞ্চ হওয়ার প্রসঙ্গেও আভাস দিয়েছেন। তবে কবে এই ফোল্ডেবল ফোন দেশে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। 

চিনে Honor Magic 6 সিরিজের ফোন কী কী ফিচার এবং স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়ে সেগুলি দেখে নেওয়া যাক 

  • চিনে লঞ্চ হওয়া Honor Magic 6 সিরিজের বেস এবং প্রো মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
  • এই ফোন দু'টি পরিচালিত হয় MagicOS 8.0- এর সাপোর্টে। এছাড়াও Honor Magic 6 সিরিজের ফোনের রয়েছে LTPO OLED ডিসপ্লে।
  • এছাড়াও Honor Magic 6 সিরিজের দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। অর্থাৎ তিনটি ক্যামেরা সেনসর রয়েছে এই দুই ফোনে।
  • Honor Magic 6 সিরিজের ভ্যানিলা অর্থাৎ বেস মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। 
  • Honor Magic 6 ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। অন্যদিকে Honor Magic 6 প্রো মডেলে রয়েছে ১৮০ মেগাপিক্সেলের পেরিস্কোপ প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। 
  • Honor Magic 6 ফোনে রয়েছে ৫৪৫০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে Honor Magic 6 প্রো ফোনে রয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি। এই দুই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না Honor Magic 6 সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেল। 

চিনে Honor Magic 6 প্রো ফোনের বেস মডেল যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত, সেটি লঞ্চ হয়েছিল CNY 5,699- এই দামে। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬৫ হাজার টাকা। ভারতে লঞ্চ হতে চলা Honor Magic 6 প্রো ফোনের দাম এর আশপাশেই হবে বলে অনুমান। যদিও আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোন, নিশ্চিতভাবে কী কী ফিচার থাকতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget