এক্সপ্লোর

VLC Media Player: ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার

VLC Media Player Ban: বর্তমানে ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন এই জনপ্রিয় মিডিয়া প্লেয়ার নিষিদ্ধ করা হয়েছিল?

VLC Media Player: ভারতে নিষিদ্ধ হয়েছিল ভিএলসি মিডিয়া প্লেয়ার (VLC Media Player)। তবে এবার ভিএলসি মিডিয়া প্লেয়ারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। জনপ্রিয় এই মিডিয়া প্লেয়ার নিষিদ্ধ হওয়ার প্রায় এক মাস পর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতে সরকার। সর্বপ্রথম এই খবর প্রকাশ্যে এনেছে দিল্লির একটি উপদেষ্টা সংস্থা Internet Freedom Foundation। তারপর VideoLAN এই খবর সুনিশ্চিত করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, VideoLAN হল VLC Media Player- এর ডেভেলপার। জানা গিয়েছে, Internet Freedom Foundation এই পুরো বিষয়ে VideoLAN সংস্থাকে আইনি সহায়তা করেছে। তার ফলেই বর্তমানে ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে।

 

কেন ব্যান করা হয়েছিল VLC Media Player

ভারতে এই মিডিয়া প্লেয়ার নিষিদ্ধ হওয়ার সময় শোনা গিয়েছিল চিনের সিকাডা হ্যাকিং গ্রুপ সাইবার অ্যাটাক করার জন্য এই VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নজরে এসেছিল এই বিষয়টি। একটি দীর্ঘস্থায়ী সাইবার অ্যাটাকের উদ্দেশ্যে malicious malware loader- এর অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছিল এই VLC মিডিয়া প্লেয়ার। আর তা ব্যবহার করছিল চিনের হ্যাকিং গ্রুপ সিকাডা (Cicada)। অনুমান এর জেরেই ভারতে ব্যান বা নিষিদ্ধ হয়েছিল VLC Media Player। তবে ভিএলসি মিডিয়া প্লেয়ার নির্মাতা VideoLAN সেই সময় এই সমস্ত অভিযোগ নস্যাৎ করেছিল। কিন্তু তখন ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যান করে দেওয়া হয়েছিল। তবে সাময়িক সেই নিষেধাজ্ঞা এখন তুলে নেওয়া হয়েছে। 

এর আগেও ভারতে নিষিদ্ধ হয়েছে চিনা অ্যাপ

২০২০ সালে ১০০-র বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। সেই তালিকায় জনপ্রিয় ভিডিও গেম পাবজি এবং টিকটকের মতো অ্যাপও ছিল। এই পাবজি ব্যান হওয়ার পর ফের ভারতে লঞ্চ হয়েছিল প্রায় একই রকমের ভিডিও গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। সম্প্রতি সেই গেমও ভারতে নিষিদ্ধ হয়েছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল প্লে স্টোর থেকে ইতিমধ্যেই বিজিএমআই বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম সরানো হয়েছে। এছাড়াও আরও অনেক চিনা অ্যাপ ভারতে ব্যান করা হয়েছিল। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের 'কম্পানিয়ন মোড', একসঙ্গে দুই ফোনে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget