এক্সপ্লোর

Smartphones: ফোনের বাক্স ব্যবহার করা যাবে স্পিকার হিসেবে! কোথাও পাবেন এমন দুর্দান্ত সুবিধা?

Infinix GT 10 Pro: ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোন। কবে লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন?

Smartphones: যে বাক্সে ফোন থাকে সাধারণ ভাবে সেই বাক্স (Phone Box) প্রথম দিকে অর্থাৎ নতুন ফোন কেনার পর কিছুদিন পর্যন্ত আমরা বেশ যত্ন করেই রাখি। তারপর আর কদর থাকে না ওই বাক্সের। তবে এবার ফোনের বাক্সই নাকি ব্যবহার করা যাবে স্পিকার (Phone Box As Speaker) হিসেবে। তেমনই ফিচার থাকতে চলেছে ফোনের বাক্সে। ইনফিনিক্স (Infinix) সংস্থা তাদের গেমিং স্মার্টফোন (Gaming Phone) ইনফিনিক্স জিটি ১০ প্রো (Infinix GT 10 Pro) লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ৩ অগস্ট এই ফোন লঞ্চ হবে দেশে। এই ফোনের বাক্সেই থাকতে চলেছে এই আধুনিক ফিচার, যার সাহায্যে ইউজাররা ফোনের বাক্সকেই স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে এই ব্যাপারে বিশদে কিছু জানায়নি ইনফিনিক্স সংস্থা। অর্থাৎ কীভাবে ফোনের বাক্স স্পিকার হিসেবে কাজ করবে তা জানা যায়নি। 

ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের ডিজাইন অর্থাৎ ফোন দেখতে হতে পারে নাথিং ফোন (২)- এর আদলে

নাথিং ফোনে রয়েছে অনেক চমক। ট্রন্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাক প্যানেল, Glyph lighting- এর মধ্যে অন্যতম। শোনা যাচ্ছে, আসন্ন ইনফিইক্স জিটি ১০ প্রো ফোনেও নাকি নাথিং ফোনের বেশ কিছু ফিচারের ঝলক দেখা যাবে। এই গেমিং স্মার্টফোনে ইনফিনিক্স সংস্থা ইউনিক ডিজাইনের ব্যাক প্যানেল রাখতে চলেছে বলে সূত্রের খবর। ইনফিনিক্সের আসন্ন গেমিং ফোনে Glyph Interface design এবং তার সঙ্গে LED লাইটের স্ট্রিপ থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের রেয়ার প্যানেলের ফাঁস হওয়া টিজার ডিজাইনে তেমনটাই দেখা গিয়েছে। 

ফোনের দাম, ক্যামেরা, ডিসপ্লে এবং অন্যান্য ফিচার (সম্ভাব্য)

শোনা যাচ্ছে, ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে। এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে দুটো ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের বিক্রি শুরু হওয়ার আগে ৫০০০ ক্রেতা প্রি-বুকিংয়ের সুযোগ পাবেন। ফোন লঞ্চের দিন অর্থাৎ ৩ অগস্টই শুরু হবে এই প্রি-বুকিং। যেসব ক্রেতা প্রি-বুকিং করবেন তাঁরা ফোনের সঙ্গে স্পেশ্যাল প্রো গেমিং কিট পেতে পারেন। ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৩ এবং XOS 13 সাপোর্ট, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

আরও পড়ুন- নিলামে উঠল অ্যাপেলের তৈরি 'জুতো'! দাম কত জানেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget