এক্সপ্লোর

Infinix Smartphones: ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু ভারতে, কেনার আগে দেখে নিন দাম

Infinix Note 40 Pro 5G: ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্সের এই ৫জি ফোন কেনা যাবে। ভিন্টেজ গ্রিন এবং টাইটান গোল্ড- এই দুই রঙে কেনা যাবে ফোন।

Infinix Smartphones: ভারতে বিক্রি শুরু হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো (Infinix Note 40 Pro) ফোনের। ইনফিনিক্স সংস্থার মাঝামাঝি রেঞ্জের ফোন এটি। এই ফোনের ক্ষেত্রে প্রি-বুকিং (Pre Booking) করার সুযোগও পেয়েছিলেন ক্রেতারা। যাঁরা ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনের জন্য প্রি-বুকিং করে রেখেছিলেন তাঁরা এই ফোন কেনার সময় একটি Magkit পাবেন একদম বিনামূল্যে অর্থাৎ ফ্রি-তে। এই Magkit- এর মধ্যে থাকবে বেশ কয়েকটি জিনিস। আসলে এটি একটি ওয়্যারলেস চার্জিং কিট। ইনফিনিক্স নোট ৪০ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ ৫জি প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের দাম কত, কী কী রঙে এবং কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়ছে

ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্সের এই ৫জি ফোন কেনা যাবে। ভিন্টেজ গ্রিন এবং টাইটান গোল্ড- এই দুই রঙে কেনা যাবে ফোন। প্রি-অর্ডার বেনিফিট হিসেবে ৫০০০ টাকা সুবিধা পাবেন ক্রেতারা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। 

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 - এর সাহায্যে। 
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি কার্ভড থ্রিডি AMOLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।
  • এই ফোনে রয়েছে ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে। 
  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরও রয়েছে। এর সঙ্গে আবার যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং থ্রিএক্স জুমের সাপোর্ট। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- নতুন র‍্যাম-স্টোরেজ নিয়ে ভারতে আসছে ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশন, দাম কত? কী কী অফার পাবেন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget