এক্সপ্লোর

Infinix Smartphone: আরও বেশি র‍্যাম-স্টোরেজ নিয়ে ভারতে হাজির ইনফিনিক্স স্মার্ট ৮, দাম কিন্তু ৮০০০ টাকারও কম !

Infinix Smart 8: জানুয়ারি মাসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। এবার লঞ্চ হয়েছে দ্বিতীয় র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট।

Infinix Smartphone: চলতি বছর জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৮ (Infinix Smart 8) ফোন। এবার সেই ফোনেরই নতুন র‍্যাম-স্টোরেজ (RAM And Storage) ভ্যারিয়েন্ট হাজির হয়েছে ভারতের বাজারে। ইনফিনিক্সের এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, আকর্ষণীয় ম্যাজিক রিং ফিচার, অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন বেসড ইউজার ইন্টারফেসের সাপোর্ট, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। এর আগে জানুয়ারি মাসে লঞ্চের সময় ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। এবার দেশে এসেছে আর একটি মডেল। 

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম

এবার ৮ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের এই মডেলের দাম ৭৯৯৯ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ক্রেতারা ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন। এই নতুন ভ্যারিয়েন্টের র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়িয়ে মোট ১৬ জিবি করা সম্ভব। এক্ষেত্রে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম হিসেবে থাকবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কেনা যাবে। দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। 

জানুয়ারি মাসে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন। তার দাম ছিল ৭৪৯৯ টাকা। গ্যালাক্সি হোয়াইট, রেনবো ব্লু, শাইনি গোল্ড এবং টিম্বার ব্ল্যাক- এই চার রঙে লঞ্চ হয়েছিল ইনফিনিক্সের ফোন। 

ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে

  • এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • এছাড়াও রয়েছে ১২ এনএম অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি LPDDR4X RAM এবং ১২৮ জিবি পর্যন্ত eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
  • ইনফিনিক্স স্মার্ট ৮ ফোন অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন বেসড XOS 13 আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে।
  • ইনফিনিক্সের এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি কোয়াড এলইডি রিং ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • সেলফি ক্যামেরা সেনসর যেখানে রয়েছে সেই হোল পাঞ্চ কাট আউটের চারধারে রয়েছে ম্যাজিক রিং বার যা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। এই ম্যাজির রিং বারের মধ্যে ইউজাররা নোটিফিকেশন, অ্যালার্ট, ব্যাটারির স্টেটাস এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। 
  • ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ডুয়াল ৪জি ন্যানো সিমের সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট কানেক্টিভিটি রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন প্রায় ১৮৯ গ্রাম। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এক্স কভার ৭ হাজির ভারতে, খোলা যাবে ব্যাটারি, দাম কত? কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget