এক্সপ্লোর

OnePlus 12: ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে অ্যামাজনের সাইটে আচমকাই ফাঁস ওয়ানপ্লাস ১২- র দাম !

OnePlus Smartphone: চিনে ওয়ানপ্লাস ১২ ফোন লঞ্চ হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, ভারতে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে চিনের ভ্যারিয়েন্টের মিল থাকবে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে। 

OnePlus 12: ভারতে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) লঞ্চ হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি। এই ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ফোন। আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চের আগে আচমকাই ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) ফাঁস হয়ে গিয়েছিল ওয়ানপ্লাস ১২- র দাম। যদিও ক্ষণিকের মধ্যেই তা সরিয়ে দেয় অ্যামাজন কর্তৃপক্ষ। কিন্তু একুশ শতকে সোশ্যাল মিডিয়ার যুগে স্ক্রিনশট ভাইরাল হয়ে যাওয়া খুবই সাধারণ বিষয়। এক্ষেত্রেও তাই-ই হয়েছে। 

টিপস্টার ঈশান আগরওয়াল অ্যামাজনের ওয়েবসাইটে ওয়ানপ্লাস ১২- র ফাঁস হওয়া দাম দেখতে পেয়েছিলেন। এক্স মাধ্যমে তার স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। সেখানে বলা হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা হতে চলেছে। এখন অবশ্য অ্যামাজনের এই ফোনের দাম আর নেই। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ওয়ানপ্লাস ১২ ফোন লঞ্চ হয়েছে। সেই মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। আর রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। 

চিনে ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY 4,299 - ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,৭০০ টাকা। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- র সাহায্যে পরিচালিত হবে ওয়ানপ্লাস ১২ ফোনের চিনে লঞ্চ হওয়া ফোন। এছাড়াও ওই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির quad-HD+ LTPO OLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ২৪ জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে। এছাড়াও রয়েছে Hasselblad ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ রয়েছে। আর রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুমান, ভারতে লঞ্চ হতে চলা ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে চিনের ভ্যারিয়েন্টের মিল থাকবে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে। 

আরও পড়ুন- প্রিমিয়াম স্মার্টফোন পছন্দ? বাজেট কি ৩০ হাজার? তাহলে কিনতে পারবেন নতুন ওপ্পো রেনো সিরিজের ফোন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget