এক্সপ্লোর

iPhone: আইফোন ১৫ লঞ্চের আগের মুহূর্তে আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়, অফার আইফোন ১৩- তেও

iPhone 14 Price Cut: ফ্লিপকার্টে iPhone 14 (PRODUCT) Red- ডিভাইসে কত ছাড় রয়েছে চলুন দেখে নেওয়া যাক।

iPhone: আগামী ১২ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। তার আগে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) দাম কমল আইফোন ১৪- র। iPhone 14 (PRODUCT) Red- এই ডিভাইসের দাম কমেছে। পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট। 

ফ্লিপকার্টে iPhone 14 (PRODUCT) Red- ডিভাইসে কত ছাড় রয়েছে

লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৭৯,৯০০ টাকা। তবে তা কমে হয়েছে ৬৬,৯৯৯ টাকা। এরপরেও রয়েছে ৪০০০ টাকা ছাড়। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই ছাড় পাওয়া যাবে। তার ফলে iPhone 14 (PRODUCT) Red- এর দাম আরও কমে হয়েছে ৬২,৯৯৯ টাকা। অর্থাৎ ক্রেতারা মোট ১৬,৯০১ টাকা ছাড় পাচ্ছেন। 

ব্যাপক ছাড় রয়েছে আইফোন ১৩ মডেলেও

ফ্লিপকার্টে এখন আইফোন ১৩- র দাম ধার্য করা হয়েছে ৫৬,৯৯৯ টাকা। এটাই সবচেয়ে কম দাম। সবচেয়ে ভাল বিষয় হল এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ট থাকলে ক্রেতারা এই ফোন পাবেন ৫৪,৯৯৯ টাকায়। অর্থাৎ আরও ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। 

আইফোন ১৫ সিরিজ সম্পর্কে রইল কিছু তথ্য 

আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে। অ্যাপেল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর তাদের Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে। তবে কী কী প্রোডাক্ট লঞ্চ হবে সেই প্রসঙ্গে বিশদে কিছু জানায়নি অ্যাপেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অ্যাপেলের এই Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে ১২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। অ্যাপেল টিভি অ্যাপের পাশাপাশি এই ইভেন্টের লাইভ স্ট্রিম চলবে apple.com - এও। অ্যাপেল পার্কে আয়োজিত হতে চলেছে এই ইভেন্ট। শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। এছাড়াও ইতিমধ্যেই একাধিক আইফোন ১৫ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে। যদিও অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি।

অ্যাপেল ওয়াচ

আসন্ন অ্যাপেল ইভেন্টে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২ লঞ্চের কথা রয়েছে। অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সাকসেসর অ্যাপেল ওয়াচ ৯ সিরিজে ৫টি রঙে অ্যালুমিনিয়াম বডি নিয়ে লঞ্চ হতে পারে স্মার্টওয়াচ। অন্যদিকে স্টেনলেস স্টিল মডেলে তিনটি রঙ দেখা যেতে পারে। ডিজাইনের দিক থেকে অ্যাপেল ওয়াচ ৮ সিরিজের সঙ্গে আসন্ন অ্যাপেল ওয়াচ ৯ সিরিজের বিশেষ পার্থক্য থাকবে না বলেই অনুমান করা হচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget