এক্সপ্লোর

iQoo 12 Series: ভারতে আসছে আইকিউওও ১২, কোথা থেকে কেনার সুযোগ পাবেন? কবেই বা লঞ্চ?

iQoo 12 5G: অনুমান, চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। তবে নিশ্চিত ভাবে সংস্থার তরফে কিছু জানা যায়নি এখনও।

iQoo 12 Series: আইকিউওও ১২ সিরিজের (iQoo 12 Series) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আইকিউওও ১২ (iQoo 12) এবং আইকিউওও ১২ প্রো (iQoo 12 Pro) এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, বেস মডেল অর্থাৎ আইকিউওও ১২ ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই ফোন দেশে লঞ্চের কথা রয়েছে। জানা গিয়েছে, এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থায় এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অনুমান, চিনে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে। তবে নিশ্চিত ভাবে সংস্থার তরফে কিছু জানা যায়নি এখনও।

চিনে আইকিউওও ১২ ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এবং ১টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে। চিনে লঞ্চ হওয়া আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যেখানে ১.৫কে রেজোলিউশ পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। আইকিউওও ১২ ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড OriginOS 4- এর সাপোর্ট রয়েছে। 

চিনের ভ্যারিয়েন্টে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (১০০এক্স জুম সমেত), ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর যুক্ত লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। 

Samsung Galaxy A05: নির্দিষ্ট কিছু দেশে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ (Samsung Galaxy A05) ফোন। সূত্রের খবর, এবার ভারতে লঞ্চ হতে চলেছে এই ফোন। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোন এবার ভারতের বাজারে আসছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ (Samsung Galaxy A04) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে নতুন ফোন। শোনা গিয়েছে, এই ফোনে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট থাকতে পারে। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটেও নাকি ইতিমধ্যেই এই ফোনের নাম দেখা গিয়েছে বলে জানিয়েছে ৯১ মোবাইলস নামের একটি সংস্থা। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'সিক্রেট কোড' ফিচার, আরও গোপনে সুরক্ষিত থাকবে 'লকড চ্যাট'

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget