এক্সপ্লোর

iQoo 13 India Launch: চিনে লঞ্চ হওয়া ফোন ভারতে লঞ্চের সময় কতটা ফারাক থাকে? কী কী পার্থক্য পাবেন আইকিউওও ১৩ ফোনে?

iQoo 13: চিনে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হয়েছে ৬১৫০ এমএএইচ ব্যাটারি নিয়ে। আর ভারতে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে।

iQoo 13 India Launch: আইকিউওও ১৩ ফোন (iQoo 13) চিনে লঞ্চ হয়েছে গত মাসে। এবার এই ফোন (iQoo Phones) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৩ ডিসেম্বর আইকিউওও ১৩ ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে। চিনে এই ফোন লঞ্চ হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট নিয়ে। শোনা গিয়েছে, ভারতেও এই চিপসেট নিয়েই আইকিউওও ১৩ ফোন লঞ্চ হবে। কিন্তু চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ফারাক থাকতে চলেছে ভারতীয় মডেলের। শোনা গিয়েছে, আইকিউওও ১৩ ফোন চিনে যে ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে, তার থেকে কিছু ছোট ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও ১৩ ফোন। দুটো রঙে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। 

চিনে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হয়েছে ৬১৫০ এমএএইচ ব্যাটারি নিয়ে। আর ভারতে আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে। তবে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড, ডিজাইন এবং অন্যান্য স্পেসিফিকেশন চিনের ভ্যারিয়েন্টের মতোই থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনের ভারতীয় মডেলে। এই ফোনে একটি কিউ২ গেমিং প্রসেসর থাকবে বলেও শোনা গিয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে খুব সহজে নষ্ট হবে না। ভারতে লঞ্চের পর আইকিউওও ১৩ ফোন কেনা যাবে আইকিউওও ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 

আইকিউওও ১৩ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে 

  • ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে এই ফোনে। ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে আইকিউওও ১৩ ফোনের ভারতীয় মডেলে। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে। 
  • এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি এনার্জি হ্যালো এলইডি লাইট থাকতে পারে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। 

আরও পড়ুন- ভিভোর নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, তবে নজর কাড়বে ফিচার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget