এক্সপ্লোর

iQoo Phones: ভারতে আসছে আইকিউওও জেড১০ ফোন, দাম কত হতে পারে? লঞ্চের আগেই মিলল আভাস

iQoo Z10: ভারতে আইকিউওও জেড১০ ফোনের দাম ২২ হাজার টাকার কমই হবে। অর্থাৎ বেস মডেলের দাম অন্তত ২২ হাজার টাকার কম হবে বলেই অনুমান।

iQoo Phones: আইকিউওও জেড১০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১১ এপ্রিল। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং এবং বেশ কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। আইকিউওও সংস্থা ঘোষণা করেছে তাদের নতুন ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে। আইকিউওও জেড৯ ফোনের সাকসেসর হিসেবে আইকিউওও জেড১০ ফোন দেশে লঞ্চ হতে চলেছে। 

ভারতে আইকিউওও জেড১০ ফোনের দাম কত হতে পারে, লঞ্চের আগে তারও একটা আভাস পাওয়া গিয়েছে 

ভারতে আইকিউওও জেড১০ ফোনের দাম ২২ হাজার টাকার কমই হবে। অর্থাৎ বেস মডেলের দাম অন্তত ২২ হাজার টাকার কম হবে বলেই অনুমান। এক্স মাধ্যমে আইকিউওও সংস্থা এমনটাই ঘোষণা করেছে যে তাদের আসন্ন ফোন আইকিউওও জেড১০- এর দাম ভারতে ২২ হাজার টাকার মধ্যেই হবে। অনুমান, এই ফোনের একটি ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে, যার দাম ২২ হাজার টাকার মধ্যেই হবে। এছাড়াও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেলও থাকবে আইকিউওও জেড১০ ফোনের। তবে সেই ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে তার আভাস পাওয়া যায়নি। আইকিউওও সংস্থার আসন্ন ফোনে র‍্যামের পরিমাণ কত হতে পারে তাও স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও। 

আইকিউওও জেড১০ ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন একঝলকে 

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট থাকতে চলেছে। 
  • গ্লেসিয়ার সিলভার এবং স্টেলার ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড১০ ফোন। 
  • দেশে লঞ্চের পর অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও ইন্ডিয়া ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 
  • আইকিউওও জেড১০ ফোন ৭.৮৯ মিলিমিটার পুরু হতে পারে। এই ফোনে কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে বলে জানা গিয়েছে। 
  • আইকিউওও জেড১০ ফোনে একটি ৭৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকতে চলেছে। আইকিউওও সংস্থার দাবি এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ৩৩ মিনিটে। 

এখনও আইকিউওও সংস্থার আসন্ন ফোন সম্পর্কে যাবতীয় তথ্য আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। অনুমান, লঞ্চের দিন এগিয়ে এলে আইকিউওও সংস্থা তাদের আসন্ন ফোন 'আইকিউওও জেড১০' সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করবে। ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড কিছুদিন আগেই ভারতে তাদের 'নিও' সিরিজের প্রথম ফোন লঞ্চ করেছে। ভারতে ক্রমশ ব্যবসা বাড়াচ্ছে আইকিউওও সংস্থা। ইতিমধ্যেই এই সংস্থার বেশ কিছু ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget