এক্সপ্লোর

Lava Phones: লাভা 'অগ্নি' সিরিজের নতুন ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার পাবেন এই মডেলে

Lava Agni 4: এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। লাভা সংস্থার দাবি, এর মধ্যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে ফোন কিনলে কী কী অফার পাওয়া যাবে তা যুক্ত রয়েছে।

Lava Phones: ভারতে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৪ ফোন। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এই দেশীয় কোম্পানির তৈরি ফোন আগেও লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এবার এল লাভা সংস্থার 'অগ্নি' সিরিজের নতুন ফোন। ২০২৪ সাল অর্থাৎ গত বছর ভারতে লঞ্চ হয়েছিল লাভা অগ্নি ৩ ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৪ ফোন। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি Flat AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট রয়েছে লাভা অগ্নি ৪ ফোনে। এছাড়াও এই ফোনে পাবেন ৫০০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট। 

ভারতে লাভা অগ্নি ৪ ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। লাভা সংস্থার দাবি, এটি ফোন লঞ্চের পর 'ইন্ট্রোডাক্টরি প্রাইস'। এর মধ্যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে ফোন কিনলে কী কী অফার পাওয়া যাবে তা যুক্ত রয়েছে। ফ্যান্টম ব্ল্যাক এবং লুনার মিস্ট- এই দুই রঙে লাভা অগ্নি ৪ ফোন লঞ্চ হয়েছে ভারতে। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ফোনের বিক্রি শুরু হতে চলেছ ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে। 

লাভা অগ্নি ৪ ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউজাররা পাবেন তিনটি অ্যান্ড্রয়েড আপগ্রেড সাপোর্ট। এছাড়াও চার বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। ওয়েট টাচ কন্ট্রোল ফিচার রয়েছে এই ফোনে। ভেজা বা তেলতেলে হাতে ফোন ধরলেও ব্যবহার করতে পারবেন। 
  • অ্যালুমিনিয়াম অ্যালয় মেটাল ফ্রেম দেখা যাবে এই ফোনে। এছাড়াও ফোনের সামনের অংশে পাবেন এই ফ্রেম। আর রেয়ার প্যানেলে থাকছে একটি ম্যাট AG গ্লাস। ফোনের স্ক্রিনের উপর কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন লেয়ার রয়েছে। সুপার অ্যান্টি-ড্রপ ডায়মন্ড ফ্রেম পাওয়া যাবে এই ফোনে। 
  • লাভা অগ্নি ৪ ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 চিপসেট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের স্ক্রিনের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ৫০ শতাংশ চার্জ হবে ১৯ মিনিট সময় লাগবে বলে দাবি লাভা সংস্থার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget