এক্সপ্লোর

Moto G04: ৮০০০ টাকার কমে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোনে, কী কী ফিচার রয়েছে?

Motorola Smartphone: মোটো জি০৪ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।

Moto G04: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি০৪ ফোন (Moto G04) ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে একটি Unisoc চিপসেট। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এই ফোনে। তার উপরে রয়েছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। আর ফোনের ব্যাক প্যানেলে একটাই রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। 

ভারতে মোটো জি০৪ ফোনের দাম, কী কী রঙে কেনা যাবে

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ফোনের ক্ষেত্রে মোটোরোলা সংস্থা ৭৫০ টাকার এক্সচেঞ্জ অফার রেখেছে। এর ফলে ফোনের দাম আরও কমে হচ্ছে ৬২৪৯ টাকা। আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, মোটোরোলার অফিশিয়াল ওয়েবসাইট এবং অফলাইনে বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। 

মোটো জি০৪ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি UniSoC T606 প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে যা ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড ১৪ বেসড My UX- এর সাহায্যে পরিচালিত হবে মোটো জি০৪ ফোন। 
  • এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, যেখানে আবার রয়েছে এলইডি ফ্ল্যাশ। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • মোটো জি০৪ ফোনে রয়েছে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে রয়েছে Dolby Atmos প্রযুক্তি যুক্ত স্টিরিও স্পিকার। এই ফোন IP52 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় ফোন সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- ভারতে হাজির Honor X9b ৫জি ফোন, দাম কত? কেনার সময় কী কী অফার পেতে পারেন?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget