এক্সপ্লোর

200 Megapixel Camera: ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা! মোটোরোলার কোন ফোনে থাকতে চলেছে এমন চমক?

Moto X30 Pro: মোটোরোলা সংস্থা তাদের আসন্ন ফোন মোটো এক্স৩০ প্রো মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রাখতে চলেছে।

Smartphone's Camera: স্মার্টফোন (Smartphones) কেনার ক্ষেত্রে অনেকেরই প্রথম পছন্দ ক্যামেরার গুণমান (Camera Specifications)। বিশেষ করে তরুণ প্রজন্মের বেশিরভাগই ক্যামেরা স্পেসিফিকেশন দেখে ফোন কিনে থাকেন। আর ফোনের এই ক্যামেরা স্পেসিফিকেশন প্রসঙ্গেই উল্লেখ্য ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) প্রাইমারি ক্যামেরা- সহ নতুন ফোন লঞ্চ করতে চলেছে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা (Motrola Moto X30 Pro)। শোনা গিয়েছে, মোটো এক্স৩০ প্রো ফোন লঞ্চ হবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। আপাতত চিনেই এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকার কথা রয়েছে। এছাড়াও মোটোরোলা এক্স সিরিজের এই ফোনে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি মোটো এক্স৩০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১২ এবং ১২ জিবি র‍্যামের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে।

আগামী ২ অগস্ট চিনে লঞ্চ হবে মোটো এক্স৩০ প্রো ফোন। এই প্রথম মোটোরোলার কোনও স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর যুক্ত হতে চলেছে। এই ফোনে আর কী কী ফিচার বা স্পেসিফিকেশন থাকতে পারে অর্থাৎ মোটো এক্স৩০ প্রো ফোনের সম্ভাব্য কয়েকটি ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন একনজরে।

  • ১। এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রেজোলিউশন হবে HD+। আর রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
  • ২। শোনা যাচ্ছে, দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে মোটো এক্স৩০ প্রো ফোন। একটি মডেলে থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অন্যটিতে থাকতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
  • ৩। মোটো এক্স৩০ প্রো স্মার্টফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকার কথাও শোনা গিয়েছে।

আপাতত শোনা গিয়েছে, মোটোরোলার এই ফোন শুধু চিনেই লঞ্চ হতে চলেছে। আন্তর্জাতিক বাজারে বা ভারতে কবে এই ফোন লঞ্চ হবে বা আদৌ লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে মোটোরোলা কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।

আরও পড়ুন- ৯২৯৯ টাকায় ভারতে লঞ্চ হল টেকনো স্পার্ক ৯টি, ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাজেট ফোনের

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget