এক্সপ্লোর

Tech Employee Layoffs: টেক-কোম্পানিগুলিতে থামছেই না ছাঁটাই, এর মধ্যেই চাকরি খুইয়েছেন প্রায় ২ লক্ষ কর্মী, বাড়ছে আশঙ্কা

Layoff: এবছর শুধু জানুয়ারি মাসেই এক লক্ষের কাছাকাছি টেক কর্মী চাকরি খুইয়েছেন গ্লোবাল স্তরে। এক্ষেত্রে ছাঁটাইয়ের তালিকায় রয়েছে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স এবং অন্যান্য সংস্থা।

Tech Employee Layoffs: টেক এমপ্লয়ি অর্থাৎ বিভিন্ন প্রযুক্তি ভিত্তিক সংস্থায় (Tech Companies) যাঁরা কর্মরত চলতি বছর তাঁদের জন্য বেশ খারাপ। বড় কোম্পানি হোক বা স্টার্টআপ, সবক্ষেত্রেই ছাঁটাই (Layoffs) হয়েছে। ২০২৩ সালে ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ কর্মী চাকরি খুইয়েছেন। গ্লোবাল স্তরে এই পরিসংখ্যানই প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, আগামী দিনে আরও কর্মী ছাঁটাই করবে বিশ্বের বিভিন্ন টেক কোম্পানি। ইতিমধ্যেই বিভিন্ন নামিদামি কোম্পানি যেমন মেটা, গুগল, অ্যামাজন, ভোডাফোন থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে। এইসব সংস্থায় আগামী দিনেও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা থাকছে। Layoffs.fyi- একটি layoffs tracking ওয়েবসাইট। এখানেই দেখা গিয়েছে, ৬৯৫টি সংস্থা প্রায় ১.৯৮ লক্ষ কর্মীকে ছাঁটাই করেছেন। ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে, ১০৪৬টি টেক কোম্পানি ১.৬১ লক্ষের বেশি কর্মী ছাঁটাই করেছিল। 

এবছর শুধু জানুয়ারি মাসেই এক লক্ষের কাছাকাছি টেক কর্মী চাকরি খুইয়েছেন গ্লোবাল স্তরে। এক্ষেত্রে ছাঁটাইয়ের তালিকায় রয়েছে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, সেলসফোর্স এবং অন্যান্য সংস্থা। সব মিলিয়ে প্রায় ৩.৬ লক্ষ টেক কর্মী গতবছর থেকে চলতি বছর মে মাসের মধ্যে চাকরি হারিয়েছেন। মূলত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কর্মী সংখ্যা অর্থাৎ বেশি নিয়োগ, গ্লোবাল ম্যাক্রো ইকোনমি পরিস্থিতি, কোভিড ১৯- এর প্রভাব--- এই সবকিছুকেই কারণ হিসেবে দেখিয়েছে বিভিন্ন বড় বড় টেক কোম্পানি। 

ফের কর্মী ছাঁটাই মেটায়

এখনও কর্মী ছাঁটাই (Layoffs) শেষ হয়নি মেটা (Meta) সংস্থায়। শোনা যাচ্ছে, নতুন দফায় কর্মী ছাঁটাই শুরু করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। এই কর্মী ছাঁটাই যে হবে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ আগেই জানিয়েছিলেন মে মাসে নতুন দফায় কর্মী ছাঁটাই হবে সংস্থায়। শোনা যাচ্ছে, এই দফায় চাকরি খোয়াতে পারেন প্রায় ৬০০০ কর্মী। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে ছাঁটাই প্রক্রিয়া। এর আগে গতবছর নভেম্বর মাসে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা সংস্থা। তারপর এবছর মার্চ মাসে ফের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল মেটা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ৪০০০ হাজার কর্মী চাকরি খুইয়েছেন। অনুমান, এবার কোপ পড়বে বাকি ৬০০০ কর্মীর চাকরিতে। তবে এখনও মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অর্থাৎ মোট কতজন কর্মী চাকরি খোয়াবেন, কোন কোন বিভাগে কোপ পড়বে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget