এক্সপ্লোর

WhatsApp Features: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দারুণ খবর, ডিজিটাল প্রতারণা রুখতে হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

WhatsApp Security Features: হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডে এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারের সাহায্যে কী কী সুবিধা পাওয়া সম্ভব, একনজরে দেখে নিন।

WhatsApp Features: ইউজারদের নিরাপত্তার বিষয়টি বারবারই প্রাধান্য পেয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থার কাছে। আর তাই আরও একটি নতুন সিকিউরিটি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ট্র্যাক করে একটি সংস্থা যার নাম WABetaInfo, তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার। নতুন এই ফিচারের নাম অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার চালু হলে ইউজারদের মিডিয়া শেয়ারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসবে। এর পাশাপাশি যিনি মিডিয়া শেয়ার করছেন, তাঁর গ্যালারিতে ওইসব মিডিয়া আপনাআপনি সেভ হওয়ার বিষয়টিও বন্ধ করা যাবে। এছাড়াও চ্যাট হিস্ট্রি কাউকে পাঠানোর ব্যাপারেও ব্লক করার পরিষেবা চালু করতে পারে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। তার সঙ্গে থাকতে পারে ইউজারদের নিরাপত্তার জন্য আরও অনেক প্রয়োজনীয় সিকিউরিটি ফিচার।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডে এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারের সাহায্যে কী কী সুবিধা পাওয়া সম্ভব, একনজরে দেখে নিন 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের আগামী কোনও ভার্সানে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। অতএব এখনই এই ফিচার চালু হচ্ছে না। কিন্তু কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। WhatsApp Beta for Android app version 2.25.10.4 - এই মাধ্যমে নতুন ফিচারের হদিশ পাওয়া গিয়েছে। তবে এই ফিচার কিন্তু অপশনাল। অর্থাৎ ইউজার চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে করবেন না। অ্যাপের সেটিংসে গিয়ে ফিচার অফ করে দিলেই তা আর চালু থাকবে না। 

একবার এই ফিচার চালু করে দিলে একজন ইউজার হোয়াটসঅ্যাপে অন্য ইউজারের থেকে যেসব ছবি, ভিডিও পাবেন, সেগুলো আর আপনাআপনি ডিভাইসের গ্যালারিতে সেভ হয়ে যাবে না। সেন্ডারের জন্য ফিচার চালু থাকলে রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি ছবি-ভিডিও পাবেন, তাঁর ডিভাইসের গ্যালারিতে মিডিয়া ফাইলগুলো সেভ হবে না নিজে থেকে। 

নতুন এই সিকিউরিটি ফিচার হোয়াটসঅ্যাপে কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে কাজকর্ম চলছে বলে অনুমান, হয়তো আর বেশি দেরি নেই। ইউজারদের নিরাপত্তায় বিগত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ সংস্থা একাধিক গুরুত্বপূর্ণ ফিচার চালু করেছে। তেমনই একটি ফিচার আবারও লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারের ডিভাইসের গ্যালারিতে হোয়াটসঅ্যাপে আসা ছবি, ভিডিও নিজে থেকে সেভ না হলে, ডিভাইসের স্টোরেজ যেমন নষ্ট হবে না, তেমনই কোনও প্রতারণার ফাঁদও অজান্তেই জাল বিছিয়ে বিপদ নিয়ে থাকবে না। 

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget