এক্সপ্লোর

Noise Smartwatch: ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ নয়েজ ফিট ফোর্স, দাম কত? কী কী ফিচার-স্পেসিফিকেশন রয়েছে

Smartwatch: নয়েজের নতুন স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।

Noise Smartwatch: নয়েজ (Noise) সংস্থার নতুন স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হয়েছে ভারতে। নয়েজ ফিট ফোর্স লঞ্চ হয়েছে দেশে। এই স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং (Bluetooth Calling) ফিচার রয়েছে। নয়েজ ফিট ফোর্স স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৩২ ইঞ্চির হাই রেজোলিউশনের ডিসপ্লে। এছাড়াও রয়েছে AI ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট, একাধিক স্পোর্টস মোড, থিয়েটার মোড। সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। 

ভারতে নয়েজ ফিট ফোর্স স্মার্টওয়াচের দাম

নয়েজের নতুন স্মার্টওয়াচের দাম ২৯৯৯ টাকা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। Mist Grey, Jet Black, Teal Green- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে নয়েজ ফিট ফোর্স। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং GoNoise থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। 

নয়েজ ফিট ফোর্স স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • নয়েজ ফিট ফোর্স স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৩২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ১৫০- র ওয়াচ ফেসের সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। এই স্মার্টওয়াচ IP67 রেটিং প্রাপ্ত একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। 
  • আপনার ফোনের সঙ্গে সহজে যুক্ত করা যাবে এই স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি এবং আইওএস ১০ বা তার থেকে বেশি ভার্সানে এই স্মার্টওয়াচ সহজে সংযুক্ত করা সম্ভব। ব্লুটুথ ৫.১ সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।
  • নয়েজের এই স্মার্টওয়াচে রয়েছে একটি ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। এর পাশাপাশি সংস্থার দাবি স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ থাকতে পারে প্রায় ৪০ দিন পর্যন্ত।
  • ১৩০- টিরও বেশি স্পোর্টস মোড থাকতে পারে নয়েজ ফিট ফোর্স স্মার্টওয়াচে। এছাড়াও ইন-বিল্ট থাকবে নয়েজ হেলথ স্যুট। ক্লাউড বেসড ওয়াচ ফেসের সাপোর্টও থাকছে এই ডিভাইসে। 

Smartwatch: ভারতের বাজারে ক্রমশ বিভিন্ন কোম্পানির স্মার্টওয়াচ জনপ্রিয় হচ্ছে। সম্প্রতি লঞ্চ হয়েছে Dizo Watch D2। জানা গিয়েছে, Dizo Watch D2 স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১৯৯৯ টাকায়। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিক্রি। প্রাথমিক ভাবে ২০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তাহলে এই স্মার্টওয়াচের দাম হবে ১৭৯৯ টাকা। তবে এই অফার সীমিত সময়ের জন্য বজায় থাকবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Dizo সংস্থার ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ডিপ ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch D2 স্মার্টওয়াচ। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে Dizo Watch D2, একবার পুরো চার্জ দিলে ব্যাটারি লাইফ বজায় থাকবে সাতদিন পর্যন্ত

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget