এক্সপ্লোর

Nokia 3210: ২৫ বছর পর নতুন রূপে ভারতে হাজির নোকিয়া ৩২১০, ফিচার ফোনে রয়েছে ইউপিআই পেমেন্টের সুবিধা

Nokia Feature Phone: নোকিয়া ৩২১০ ফোন ভারতে কেনা যাবে ৩৯৯৯ টাকায়। Grunge Black, Scuba Blue, Y2K Gold - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া ৩২১০ ফোন।

Nokia 3210: ২৫ বছর পর ভারতে ফিরল নোকিয়ার ফোন। ২৫ বছর আগে নোকিয়া ৩২১০ (Nokai 3210) লঞ্চ হয়েছিল ভারতে। এবার এইচএমডি (HMD) সংস্থার হাত ধরে সেই ফোনই (Feature Phone) ফের একবার ভারতে লঞ্চ হল নতুন রূপে, একগুচ্ছ আধুনিক ফিচার নিয়ে। তিনটি রঙে দেশে লঞ্চ হয়েছে নোকিয়া ৩২১০ ফোন। ইউজাররা এই ফিচার ফোনেই পাবেন ইউটিউব দেখার সুযোগ। ১৪৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে। একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরও রয়েছে নোকিয়া ৩২১০ ফোনে। এছাড়াও এই ফিচার ফোনে রয়েছে একটি Unisoc T107 প্রসেসর। ইউজাররা এফএম শোনার সুবিধাও পাবেন এই ফোনে। এছাড়াও রয়েছে ইউপিআই অ্যাপের সাপোর্ট। 

ভারতে নোকিয়া ৩২১০ ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে- জেনে নিন বিস্তারিত 

নোকিয়া ৩২১০ ফোন ভারতে কেনা যাবে ৩৯৯৯ টাকায়। Grunge Black, Scuba Blue, Y2K Gold - এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া ৩২১০ ফোন। কেনা যাবে নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং দেশের বিভিন্ন রিটেল আউটলেট থেকে। এটি একটি ৪জি ফোন। 

নোকিয়া ৩২১০ ফিচার ফোনে কী কী ফিচার ও স্পেসিকেশন রয়েছে দেখে নিন 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। S30+​ operating system- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 
  • এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির একটি QVGA ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি Unisoc T107 প্রসেসর।
  • প্রসেসরের সঙ্গে ১২৮ এমবি র‍্যাম এবং ৬৪ এমবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • ফোনের ব্যাক প্যানেলে ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ।
  • আগে থেকেই এই ফোন ইনস্টল রয়েছে ইউপিআই অ্যাপ। ফলে কিউআর কোড স্ক্যান করে সহজেই আর্থিক লেনদেন করা যাবে। 
  • নোকিয়া ৩২১০ ফিচার ফোনে ২৫ বছর আগের মডেলের মতোই রয়েছে স্নেক গেম। 
  • এই ফোনে ইউটিউব শর্টস এবং ইউটিউব মিউজিক দেখার সুযোগ পাবেন ইউজাররা। 
  • মোট ৮টি অ্যাপ রয়েছে নোকিয়ার এই ফিচার ফোনে। সেই তালিকায় নাম রয়েছে ওয়েদার, নিউজ, Sokoban, ক্রিএক্ট স্কোর, ২০৪৮ গেম এবং Tetris। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে নোকিয়া ৩২১০ ফিচার ফোনে রয়েছে ব্লুটূথ ৫.০ সাপোর্ট। এছাড়াও রয়েছে এফএম রেডিও যা ওয়্যারড ও ওয়্যারলেস দুই মোডেই শোনা যাবে। আর রয়েছে এমপিথ্রি প্লেয়ার। 
  • একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে।
  • একটি ১৪৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে ৯.৮ ঘণ্টা পর্যন্ত ফোন চালু থাকবে। 

আরও পড়ুন- রিয়েলমি সি৬১ ফোন ভারতে কবে আসছে? লঞ্চের আগেই দাম ঘোষণা সংস্থার, কী কী ফিচার থাকবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget