এক্সপ্লোর

Nokia Smartphone: ভারতের বাজারে আসছে নোকিয়ার নতুন ফোন, কেমন দেখতে এই মডেল?

Nokia C22: ১১ মে ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়া সি২২। এর আগে ইউরোপের কিছু জায়গায় এই ফোন লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার ও স্পেসিফিকেশন ইউরোপে লঞ্চ হওয়া মডেলের মতো হতে পারে বলে অনুমান।

Nokia Smartphone: ভারতে নোকিয়ার নতুন ফোন নোকিয়া সি২২ (Nokia C22) লঞ্চ হতে চলেছে আগামী ১১ মে। HMD Global সম্প্রতি এই নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। নোকিয়া 'সি' সিরিজের (Nokia C Series Phone) এই ফোন ফেব্রুয়ারি মাসে ইউরোপের কিছু অঞ্চলে লঞ্চ হয়েছিল। সেই সঙ্গে লঞ্চ হয়েছিল নোকিয়া সি৩২ ফোনও। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপের বাজারে লঞ্চ হওয়া নোকিয়া সি২২ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। নোকিয়ার এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এই ফোন তিন দিন পর্যন্ত চালু থাকবে বলে জানা গিয়েছে। নোকিয়া সি২২ ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নোকিয়া সি২২ ফোনে AI ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকতে চলেছে। ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি নিশ্চিত ভাবে। তবে ইউরোপের বাজারে এই ফোন লঞ্চ হয়েছিল EUR 109 দামে, ভারতীয়মুদ্রায় প্রায় ৯৫০০ টাকা। চারকোল, পার্পল এবং স্যান্ড- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া সি২২ ফোন, যেমনটা হয়েছে ইউরোপের নির্দিষ্ট কিছু এলাকায়।

পোকো এফ৫ ৫জি

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে পোকো এফ৫ ৫জি ফোন। 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ Poco F5 5G ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। এর টপ-এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 33,999 টাকা। এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে 16 মে দুপুর 12টা থেকে। Flipkart-এ শুরু হবে এই সেল। গ্রাহকরা এই স্মার্টফোনে 19GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন। ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে মোবাইল ফোনে গ্রাহকদের 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার পরে ফোনের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 30,999 টাকা হয়ে যাবে।

ওপ্পো এফ২৩ ৫জি 

ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে তারা ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ করবে। এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন সোনালি রঙে লঞ্চ হতে চলেছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। তার সঙ্গে এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আগামী ১৫ মে ওপ্পো এফ সিরিজের নতুন ফোন লঞ্চ হবে। ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চের দিন দুপুর ১২টা থেকেই শুরু হবে প্রি-অর্ডারের প্রক্রিয়া। ওপ্পো এফ২৩ ৫জি ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। দুটো গোলাকার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও একটি এলইডি ফ্ল্যাশ থাকবে ফোনের পিছনের অংশে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি পাঞ্চ হোল কাটআউট। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকবে। 

আরও পড়ুন- স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget